somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রেণীগ্রস্ত জাতীয় উৎসব !!!

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ টিভিতে আর অনলাইনে সারাদিন ধরে বাংলা বর্ষবরণ দেখেই কাটিয়েছি। এখনো দেখছি। দেখা ফুরোচ্ছেনা। দু'টো ব্যাপার আমার দৃষ্টি কেড়েছে।

১. কিছু অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন পয়লা বৈশাখের জনসমাগমকে কাজে লাগিয়েছে পজিটিভলি। কিভাবে? একটু খেয়াল করলেই দেখবেন বেশ কিছু মানবিক আবেদনের ইভেন্ট খোলা হয়েছে। যেমন- ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য সাহায্য চেয়ে, এক অসুস্থ মাকে বাঁচানোর জন্য সাহায্য চেয়ে; এমনি আরো অনেক..। এছাড়া দেশের দরিদ্র সাধারন মানুষের জন্য কিছু করার প্রয়াস নিয়ে কাজে নামা কয়েকটি গ্রুপও তাদের ফান্ড রাইজিংয়ের জন্য নিজ উদ্যোগে খাবারের স্টল দিয়েছে, রঙ-তুলি নিয়ে আল্পনার কাজ করেছে। একেবারেই মধ্যবিত্ত ঘর থেকে আসা সাধারন শিক্ষার্থীরাই এসব করেছে। তারা কিন্তু পারতো আর সবার মতো আনন্দ ফুর্তি করে দিনটি কাটিয়ে দিতে। কিন্তু তারা ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছে নিজেদের দায়িত্ববোধের তাড়নায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মাঝেই তারা আনন্দ খুঁজে নিয়েছে।

২. টিভিতে খবরে দেখলাম নামকরা কিছু ফাইভস্টার হোটেল নববর্ষ উপলক্ষ্যে দেশীয় খাবারের জাঁকজমকপূর্ণ আয়োজন করেছে। নানান রঙবেরঙের খাবার আর বর্ণিল ডেকোরেশনের মাঝে দামী পোষাক পরিহিত নামী বাঙ্গালীরা তাদের বিদেশী বন্ধুসহ সেই আয়োজনের শোভাবর্ধন করছে!! আর হোটেল কর্তৃপক্ষ তেলা মাথায় তেল ঢালতে পেরে যারপরনাই বিগলিত। আর কত ভায়া...? সারা বছরইতো তাহাদের সার্ভিস দিচ্ছো। এই তাহাদের জন্যইতো আজ ইলিশ মাছ একটি নির্দিষ্ট শ্রেণীর মুঠোয় বন্দি। একদল মানুষ আছে এই অভাগা দেশে যারা প্রতিদিনের দু'বেলা খাবার জোগাড় করতে যেয়ে বার্ন ইউনিটে কাতরায়। কিছু শিশু আছে যারা ক্ষুধা মেটাতে ডাস্টবিনের শরণাপন্ন হয়; আদর করে আমরা তাদের ডাকি টোকাই। খোলা আকাশের নিচে ঘুমানো এমন অনেক বৃদ্ধ অসহায় মানুষ আছে যারা ভালো খাবার অনেকদিন চোখেও দেখেনি।

এরাও তো বাঙালী। নববর্ষ কি তাদের জন্য নয়? সারা বছর শত শত কোটি টাকা কামানো এই হোটেল কর্তৃপক্ষ কি পারেনা অনাহারে অর্ধাহারে দিন কাটানো মানূষগুলোকে এক বেলার জন্য ফ্রী সার্ভিস দিতে? উৎসব কেন শুধু ধনীদের প্লেটে শোভা পাবে? এ তাহলে কেমন ঐতিহ্য উদযাপন যা সবার মুখে হাসি ফোটাতে পারেনা? এ তাহলে কেমন ধরনের জাতীয় উৎসব যা একদিনের জন্য হলেও দরিদ্রের দুঃখমোচন করতে পারেনা?

নামেমাত্র এই আনন্দ উৎসবকে ধিক্কার জানাই।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×