somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টিল আ লং ওয়ে টু গেট পিওর ডেমোক্রেসি

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"খেলার মধ্যে ফাউল হয়ই..."

"আমি খেলোয়াড়, কেউ ভালো না খেললে সে দোষ আমার নয়..."

উপরের উক্তি দু'টি আজ প্রসব করেছেন অদূরবর্তী ভবিষ্যতের দুই নগরপিতা।

আমি আমার ক্ষুদ্র জীবনে বাংলাদেশের রাজনীতিতে কাদা ছোড়াছুড়ির যে খেলা দেখে আসছি- তাতে এইসব ডায়লগ খুব একটা আশ্চর্যজনক নয়। আপনাদের খেলা অব্যাহত থাকুক। দর্শক হিসেবে আমরা আমজনতা তো আছিই।

আমরা তরুন প্রজন্ম এই খেলা দেখে দেখে নিজেদের হতাশার বোঝা বাড়িয়েই চলেছি। সুস্থধারার রাজনীতি দেখার জন্য আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে জানা নেই। তবে কি বাংলাদেশের রাজনীতির যে সোনালী অধ্যায়ের ইতিহাস আছে তার আর কোন পুনরাবৃত্তি হবেনা?

এখন যে বিএনপি'র অস্তিত্ব রয়েছে তা পক্ষান্তরে বিএনপি'র ফসিল মাত্র। আরো আগেই রাজনীতি থেকে তাদের বিদায় নেয়া উচিত ছিলো। বিগত চার মাস ধরে তারা আন্দোলনের নামে জনগণের জান-মাল নিয়ে যে পুতুল খেলা খেলেছে তাতে সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের হার সুনিশ্চিত ছিলো। তারপরও তারা সাহস করে নির্বাচনে অংশ নিতে এগিয়ে এসেছিলো।

কিন্তু, গতকাল থেকে আজ পর্যন্ত যা ঘটলো তাতে দুই দলই তাদের জনপ্রিয়তা কমানোর পথে আরেকটু অগ্রসর হলো। আওয়ামীলীগ পোষা পুলিশের সহায়তায় তাদের কর্মকাণ্ড দিয়ে প্রমানিত করে দিলো ২০১৩ সালে খালেদার নির্বাচন বর্জন করাটা্ই যৌক্তিক ছিলো। একটা ধ্বংসাবশেষ রাজনৈতিক দলকে যদি সরকার শক্তিশালি প্রতিপক্ষই মনে করে তবে খালেদা জিয়ার গ্রেপ্তারি পরওয়ানা নিয়ে গড়িমসি করলো কেন?

রাজাকারের সাথে হাত মেলানো বিএনপি ইস্যু খুজছিলো কিভাবে নির্বাচনে সিনক্রিয়েট করা যায়। এখন সরকার দলীয় লোকজন বিভিন্ন রসালো উক্তি দিয়ে বিএনপিদের উস্কিয়ে দিচ্ছে নতুন করে হত্যাযজ্ঞ চালানোর জন্য। মরবে তো আর কেউনা। এই আমজনতাই। তাহলে, রাজনৈতিক অস্থিরতাকে নতুন ডাইমেনশন দেয়ার পিছনে সরকারও কি সমান ভাবে দায়ী হবেনা?

আমার মতে, নগরপিতা নির্বাচনের সাথে রাজনীতি মেশানো ঠিক না। এ নির্বাচন নগর উন্নয়ন প্রকল্পের সাথে যুক্ত। তাই দল না দেখে, ব্যাক্তি দেখে ভোট দেয়াটা যুক্তিযুক্ত ছিলো। কিন্তু, দুই দলই বহুল প্রতিক্ষীত এই নির্বাচনের সাথে রাজনীতি মিশিয়ে জনসাধারনের কাছে নিজেদের মুখোশ উন্মোচন করে আবারো প্রমান করলো এদেশে গনতন্ত্র আসার পথ এখনো কতটা কণ্টকাকীর্ণ।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×