somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দু'জন মায়ের গল্প...

১০ ই মে, ২০১৫ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭৫ বছর বয়সী মায়মুনা খাতুন আজ প্রায় ৭ বছর ধরে একটি বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছেন। দিন যে খুব খারাপ কাটছে তা নয়। তিন বেলা নিয়ম মাফিক খাবার পান; প্রতি মাসে ডাক্তার এসে দেখে যায়, প্রয়োজনে ওষুধ দেয়। শেষ বয়সে এর বেশি আর কিইবা একটা মানুষের চাহিদা থাকে? তাঁর মতন আরো ১০-১২ জন বৃদ্ধা এখানে আছেন। তাদের সাথে গল্পগুজব করে আর পাঁচ ওয়াক্ত নামায পড়ে দিন একরকম করে কেটেই যায়। খালি মাঝে মাঝে পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ে যায়। বেশি মনে পড়ে তাঁর খোকার কথা। কতদিন হয়ে গেলো ছেলেটাকে দেখেন না। বিদেশ বিভূঁইয়ে কেমন আছে কে জানে?
সে বাড়িটার কথা মনে পড়ে। আটচল্লিশটি বছরের স্মৃতি জড়িয়ে আছে যে বাড়িতে। খোকার বাবা মারা যাওয়ার পর কত সংগ্রাম করে পার করা দিনগুলোতে ওই বাড়িটাই ছিলো সম্বল। তাই শেষবার যখন খোকা আমেরিকা থেকে এসে বললো "মা, তুমি তো এ বয়সে আর সবকিছু ঠিকমতো দেখে রাখতে পারছো না। আমার পক্ষেও এত দূর থেকে খেয়াল রাখা সম্ভব না। তাই ঠিক করেছি বাড়িটা এবার বেচে দেবো।" তখন মায়মুনা খাতুনের মুখ থেকে শুধু একটা কথাই বের হয়েছিলো, "তাহলে আমি কোথায় থাকবো, বাবা?" হ্যাঁ.. থাকার জায়গা খোকা করে দিয়ে গেছে। এই প্রাইভেট ওল্ড এইজ হোমে...।
ওল্ডহোমে প্রথম প্রথম খুব খারাপ লাগতো। এখন সয়ে গেছে। আগে দিন গুনতেন কবে খোকা প্রতিশ্রুতি মত এসে তাঁকে নিয়ে যাবে। এখন তিনি বুঝে গেছেন আমেরিকা যাওয়া এত সোজা নয়। আর গিয়েই বা কি করবেন.. বাঁচবেনই বা আর ক'দিন। তাই এখন আর কষ্ট হয়না। আগের মতন তিনি আর কাঁদেনও না। খালি সপ্তাহে একদিন যখন বৃদ্ধাশ্রমে ভালো খাবারের আয়োজন হয়; খুব খোকার কথা মনে পড়ে। ছেলেটা আগে তাঁর রান্না ছাড়া খেতেই পারতো না। এখন কোথায় কি খাচ্ছে না খাচ্ছে কে জানে! ছেলে দূরে ফেলে রাখতে পারে। কিন্তু, তিনি তো মা...!!!
....................................................................................................................................
বেশ কিছুদিন আগে একটা ঘটনা শুনেছিলাম। এক বাড়িতে মা আর তাঁর দুই মেয়ে বাস করতো। মেয়েরা নিজেদের কাজে খুব ব্যাস্ত থাকতো বলে মায়ের খোঁজ নেয়ার সময় পেতো না। পুরো এক সপ্তাহ তারা ঘর থেকে সকালে বের হওয়ার সময় দেখতো বৃদ্ধা মা বিছানায় শুয়ে আছে। রাতে ঘরে এসে দেখতো মা ঘুমিয়ে আছে। তাই তারাও আর মাকে বিরক্ত করতো না। এক সপ্তাহ পার হয়ে গেলে তারা আবিষ্কার করলো ঐ একলা ঘরে শুয়ে থাকা মানুষটি আসলে তাদের মায়ের মৃতদেহ। কবে মারা গেলো..! তারা বুঝতেই পারেনি।
হায় জন্মদাত্রী!!

IF YOU LOVE YOUR MOTHER; YOU DON'T NEED TO SEEK FOR A SPECIAL DAY TO EXPRESS THAT LOVE.
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৫ দুপুর ১:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×