somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠ প্রতিক্রিয়া : আরশিনগর - A Novel By Sadat Hossain

১২ ই মে, ২০১৫ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'শোন কাজল চোখের মেয়ে;
আমার দিবস কাটে, বিবশ হয়ে, তোমার চোখে চেয়ে'।

এমনি এক কাজল চোখের মেয়ের নাম আরশি। আরশির চোখের মায়ায় বাঁধা পড়া এই জগতের আরেক নাম আরশিনগর। ভালো আর মন্দের মিশেলে এই আরশিনগর আমাদের নতুন করে পরিচয় করিয়ে দেয় একটি জন্ম কতটা প্রতীক্ষিত হতে পারে.. একটি মৃত্যু কতটা হাহাকারের হতে পারে...।

"...এই জগত আয়নার মতন। উল্টোজগত। এখানে সবকিছু উল্টো। এই উল্টোজগতের নাম আসলে আরশিনগর।"

আরশিনগর পড়তে গিয়ে উল্টো নিয়মের এই উল্টোজগতের সত্যিটা যেন আবারো আবিষ্কার করলাম। উপন্যাসটির প্রতিটি দৃশ্যপট বহু চেনা; তবু যেন নতুন করে চিনতে হলো। এমনি একটি দৃশ্য --

"..তুমুল বৃষ্টিতে ভেসে যাওয়া চরাচরে বাবার কাঁধের দু'পাশে পা ছড়িয়ে বসে আছে নীল ফ্রক পরা ছোট্ট এক মেয়ে। তার হাতে বিশাল ছাতার মতোন এক গাড় সবুজ কচুপাতা। সে সেই কচুপাতা ধরে আছে মাথার ওপর। ..হঠাত হঠাত কোথাও বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। মজিবর মিয়া সঙ্গে সঙ্গে মেয়েকে কাঁধ থেকে নামিয়ে বুকের সঙ্গে চেপে ধরে আড়াল করার চেষ্টা করছে। ..জগতে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি আছে! এরচেয়ে প্রগাঢ় বন্ধনের আর কি আছে? এর চেয়ে গভীরতম অনুভূতির ছুঁয়ে যাওয়া আর কী আছে!..."

আরশিনগরের প্রতিটি পাতায় আছে সরল জীবনের জটিল সমীকরণ। আছে মানুষে মানুষে সম্পর্কের চড়াই-উতরাই। আরশি'র ছোট্ট জীবনের বিশাল শুন্যতা যেমন পাঠককে কাঁদায়; তেমনি লতু মিয়া, লাইলীর মতন কদাকার চরিত্র অন্তরে ক্রোধের জন্ম দেয়। আবার আম্বরি বেগম, শুকরঞ্জন ডাক্তারের মতন মানুষগুলো স্নেহের চাদর দিয়ে দুঃখ ঢেকে রাখে। আর উপন্যাসের কেন্দ্রবিন্দু মজিবর মিয়া প্রতিমুহূর্তে পাঠককে উপলদ্ধি করিয়ে দেয়- জীবন কখনো থেমে থাকবার নয়...।

লেখক তাঁর এই প্রথম দীর্ঘ উপন্যাসটি অনেক যত্ন নিয়ে লিখেছেন বোঝাই যায়। কাহিনীর প্রয়োজনে অনেক চরিত্র প্রভাবক হিসেবে এসেছে আবার যথাসময়ে চলেও গিয়েছে। কিন্তু সাদাত ভাই কোন চরিত্র অঙ্কনে অবহেলা করেননি। এই ব্যাপারটি আমাকে সত্যিই ভীষণ মুগ্ধ করেছে। যদিও উপন্যাসে তিনি সময়কালের উল্ল্যেখ করেননি; কিন্তু আমার মনে হয়েছে তিনি ৯০ দশকে বাংলাদেশের রাজনীতির পালাবদলের অস্থির সময়টিকে কাহিনীবন্দী করেছেন। সাথে ভিলেজ পলিটিক্সের কুৎসিত চেহারাটিকেও খুব প্রানবন্তভাবে তুলে ধরেছেন।

খুব নগন্য দু'একটি অসঙ্গতি বাদ দিয়ে বলবো "আরশিনগর" খুবই পরিণত এবং জীবনঘনিষ্ঠ একটি সাহিত্যকর্ম। আমি লেখকের ভক্ত আগেই ছিলাম। এখন আমি অন্ধভক্ত। আর আমার বিশ্বাস, এই ভক্তি বাড়তেই থাকবে; কমবেনা। বইটির অসংখ্য প্রিয় অংশ থেকে আরেকটি বলে শেষ করছি-

"..আয়না আর চোখের ভেতর একটা অদ্ভুত কিন্তু খুবই গভীর সম্পর্ক রয়েছে। জগতের দৃশ্যমান প্রায় সবকিছুকেই দেখার ক্ষমতা রয়েছে চোখের, অথচ সে নিজেই নিজেকে দেখতে পায় না। নিজেকে দেখার ক্ষমতা নেই তার। নিজেকে দেখতে হলে যেতে হয় আয়নার কাছে!
কি অদ্ভুত সমীকরণ।।..."

বিঃদ্রঃ এই লেখাটি কোন বুক রিভিউ নয়। একজন সাধারন পাঠকের অনুভুতি মাত্র।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৫ রাত ১২:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×