somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহদি, ইয়াজুজ-মাজুজ ও গেম অব থ্রোনস

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে কেয়ামত নিয়ে অনেক লেখা পড়লাম। আরে ভাই, কেয়ামত অনেক পরের কথা আগে নিজেদের মৃত্যু নিয়ে ভাবি। থাক সে কথা। কেয়ামতের আগে মুসলমানরা মসিহ দাজ্জাল নামক ভয়াবহ এক শত্রুর মুখোমুখি হবে। ইসা (আ) মুসলমানদের দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। তবে অনেকেরই ধারনা ইসা (আ) আসার পূর্বেই মুসলিমদের মধ্য থেকেই একজন নেতা বের হবেন। যদিও কোরআনে এ বিষয়ে কিছু নেই। সহিহ বুখারি ও মুসলিম শরীফে নাম উল্লেখ না করে শেষ জমানার এক নেতার কথা উল্লেখ আছে। তবে তিনি দাজ্জাল আসার পূর্বে না ইসা (আ) এর পর নেতৃত্ব দিবেন সে বিষয়ে কিছু পরিষ্কার করে বলা হয়নি। সিহাহ সিত্তাহর মধ্যে আবু দাউদ ও তিরমিজিতে তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। সেখানে তার নাম বলা হয়েছে মাহদি। শিয়ারা নামের শুরুতে যোগ করেছে ইমাম। মাহদিকে নিয়ে অসংখ্য শিয়া মিথও আছে। সহিহ, জাল হাদিস আর শিয়া মিথ মিশিয়ে আসেম ওমর নামক ব্যক্তি একখান বই লিখেছিলেন যা সন্ত্রাসীগোষ্ঠী তাদের সদস্য সংগ্রহে ব্যবহার করত। ঘটনাক্রমে বইটা পড়া হয়েছে। মাহদির সময়ে যে ঘটনাগুলো ঘটবে বলে ধারণা করা হয়ঃ

- মাহদির বাবা-মা আসবেন হাসান ও হোসেনের বংশ হতে। নবীর দুই দৌহিত্রের রক্ত তার শরীরে প্রবাহিত হবে।
- কোন এক হজে মাহদি আত্মপ্রকাশ করবেন। শুরুতে নেতৃত্ব নিতে চাইবেন না। পরে সবার পিড়াপীড়িতে রাজি হবেন।
- মুসলমানরা খ্রিস্টানদের একপক্ষের সাথে মিলে অপরপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। পরে মিত্র খ্রিস্টানদের সাথেও যুদ্ধ হবে।

দাজ্জালের পর মুসলমানরা আরও এক ভয়ঙ্কর শত্রু ইয়াজুজ মাজুজের সাক্ষাৎ পাবে। জুল্কারনাইন তাদেরকে দেয়াল দিয়ে ঘিরে রেখেছে। তারা সংখ্যায় হবে অনেক বেশি। অনেকে মনে করেন পূব এশিয়ানরাই ইয়াজুজ মাজুজ। কারণ মুসলমান-খ্রিস্টান-ইহুদীদের যুদ্ধের পর তারাই অবশিষ্ট থাকবে। যুক্তি আছে! আল্লাহ্‌ই ভালো জানেন।

তো এই প্লট নিয়ে জর্জ আর আর মার্টিন নামের এক বুড়া বরফ ও আগুনের গান নামের এক ফ্যান্টাসি সিরিজ লিখে ফেলেছেন। তার লেখা অবলম্বনে নির্মিত হয়েছে হালের জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনস সংক্ষেপে গট।
এই সিরিজের নায়ক জন স্নোর ধমনীতে প্রসিদ্ধ দুই পরিবারের রক্ত বইছে।
সহজ সরল টাইপের জন স্নোর কোন উচ্চাশা ছিল না। কিন্তু সবাই মিলে তাকে উত্তরের রাজা বানিয়ে দিয়েছে।
জন স্নো হোয়াইট ওয়াকারদের সাথে লড়াই করার জন্য শত্রুর সাথে সমঝোতা করবে (সিজন সেভেনে দেখতে পারবেন)।
এখানে ইয়াজুজ মাজুজ হচ্ছে হোয়াইট ওয়াকাররা। তাদেরকে দেয়াল দিয়ে আটকে রাখা হয়েছে। শীঘ্রই দেয়াল ভেঙ্গে ফেলবে।
গটে দাজ্জালের ভুমিকায় তাহলে কে থাকবে? দাজ্জালের কর্মপদ্ধতি সম্পর্কে তো অনেকেই অবগত আছেন - কখনো মিষ্টি বাণী আবার কখনো ক্ষমতা জাহির করে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করা। এরকম চরিত্র একজনই আছে মাদারে ড্রাগন ডেনেরিস স্টর্মবর্ন। সামনের সিজনগুলিতে আমরা হয়তো তার আসল রূপটা দেখতে পাব।

নিজেদের ক্ষেতের সবজিই অন্যেরা আমাদের মশলা দিয়ে রান্না করে খাওয়াচ্ছে, টেরও পাচ্ছি না।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×