somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন গোয়েন্দা ২০১৭

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন গোয়েন্দার চরিত্রগুলির যদি বয়স বাড়ত তাহলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাদের কি পরিণতি হতো তা নিয়ে অনেক ফ্যান ফিকশন লেখা হয়েছে। আমিও লেখলাম।

রাশেদ চাচা, মেরি চাচীঃ রাশেদ চাচা স্যাল্ভেজ ইয়ার্ড বিক্রি করে বাংলাদেশে চলে এসেছেন। বর্তমানে মেরি চাচীকে নিয়ে উত্তরায় থাকেন। মেরি চাচী তো পুরোই বাঙালী বঁধু বনে গেছেন। শাড়ি পরে আজমপুর বাজারে দরদাম করে মাছ কিনেন। ভিক্ষুকরা তার কাছে ডলার চেয়ে পরিষ্কার বাংলায় “ভাই মাফ করেন” শুনে হকচকিয়ে যায়। এলাকার সবাই এই জুটিকে খুব পছন্দ করে। রাশেদ চাচার অনেক বন্ধুবান্ধব জুটে গেছে। মেরি চাচীর হাতের চা-নাস্তা খাবার জন্য সুযোগ পেলেই বাসায় ভিড় জমায়। মাঝেমধ্যে দূরসম্পর্কের আত্মীয়রা আসে দেখা করতে। কিশোরও বছরে দু একবার বেড়াতে আসে। তারা ভালোই আছেন।

কিশোর পাশাঃ এমআইটি থেকে ট্রিপল ই নিয়ে পড়াশুনা শেষে কিশোর পাশা এপলে যোগ দিয়েছিল। নিজের মেধার জোরে এখন এপলের গুরুত্বপূর্ণ পদে আছে। মুসলিম কমিউনিটিতে সে দারুণ জনপ্রিয়। কিশোর পাশা বাংলাদেশেও অনেক বিখ্যাত। মাঝেমধ্যে দেশে আসে। তরুণদের উদ্দেশ্যে মটিভেশোনাল লেকচার দেয়। অনেক ছেলেই তার অনুকরণে নিচের ঠোঁটে চিমটি কাটে। সুদর্শন চেহারা আর বুদ্ধিদীপ্ত চোখের কিশোর পাশা এখন মেয়েদের জাতীয় ক্রাশ। হেটারও আছে অনেক। হলুদ মিডিয়া সুযোগ পেলেই জংগি ওমর শরীফের সাথে তার কানেকশন নিয়ে প্রশ্ন তোলে। কিশোর এগুলিকে বাল্যকালের খামখেয়ালীপনা বলে উড়িয়ে দেয়। এক প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদের মেয়ের সাথে তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

রবিন মিলফোর্ডঃ বাবার মতো সাংবাদিক হবার জন্য কলেজে জারনালিজম নিয়ে পড়ছিল রবিন। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু এমন সময় কোন কারণ ছাড়াই বাবা-মার ডিভোর্স। মানসিকভাবে বিপর্যস্ত রবিন নেশার জগতে হারিয়ে গেল। তবে শেষ হয়ে যাবার আগেই নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে। গাঁজার বদলে হাতে কলম তুলে নেয়। এখন সে আমেরিকার বেস্টসেলার লেখকদের একজন। তার উপন্যাস অবলম্বনে নেটফ্লিক্স “ম্যাজিক ট্রি হাউজ” টিভি সিরিজ নির্মাণ করছে।

মুসা আমানঃ বাবার হঠাৎ মৃত্যুর পর সে পরিবারের হাল ধরে মুসা আমান। রাশেদ চাচার কাছ থেকে স্যাল্ভেজ ইয়ার্ডের অর্ধেকটা কিনে নেয়, ব্যবসায় মার খেয়ে আবার বিক্রিও করে ফেলে। অলিম্পিক সাঁতারে চতুর্থ হয়েছিল, দ্বিতীয় সারির বাস্কেটবল দলে খেলেছে কিন্তু হাঁটুর ইঞ্জুরির জন্য ক্যারিয়ারটাকে আর টেনে নিতে পারেনি। এর মাঝে মিসেস আমান গত হয়েছেন। এরপর কারখানায় শ্রমিকের কাজ নেয়। সোশ্যাল মিডিয়ায় সাবেক এই অলিম্পিয়ানের পরিণতির কাহিনী প্রচারিত হলে একটা স্কুলে গেম টিচারের কাজ পায়। মুসা এখন স্কুলের এক আফ্রিকান মুসলিম শিক্ষিকার সাথে সংসার করছে। আমান দম্পতির তিন বছর বয়সী ফুটফুটে একটা মেয়ে আছে।

জরজিনা পার্কারঃ হাইস্কুল পাশ করে জরজিনা পার্কার মডেলিংয়ে নাম লেখায়। এরপর মেধাবী এই তরুণী পা রাখে হলিউডে। কিন্তু হলিউডে শক্ত ভীত গড়ার আগেই এক বিখ্যাত অভিনেতাকে বিয়ে করে ফেলে। নিজের কুখ্যাত বদমেজাজের জন্য অচিরেই নির্মাতাদের চক্ষুশূলে পরিণত হয়। এক বছরের মাথায় স্বামীর সঙ্গেও ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর স্বামীর কাছ থেকে পাওয়া সম্পদ দিয়েই এখন চলছে। বাবা মারা গেছে অনেক আগেই। বৃদ্ধা মাকে নিয়ে গোবেল ভিলাতেই বাস করছে। গোবেল দ্বীপে পিকনিক স্পট গড়ে তুলেছে। সেখান থেকেও ভালো রোজগার হচ্ছে। কয়েকটা নারীবাদী আর পরিবেশবাদী সংগঠনের সাথে যুক্ত আছে। রাফিয়ান মারা যাবার পর আরও তিনটা কুকুর দত্তক নিয়েছে।

ফারিহাঃ মরক্কোর এক ধনকুবেরের সাথে বিয়ে হয়েছিল। এখন চার সন্তানের গর্বিত জননী। তার সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।

ওমর শরীফঃ নয় এগারোর পর এফবিআই তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। এর কয়েক বছর পর তার ফ্লাইং লাইসেন্স বাতিল করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ, অপমানিত ওমর শরীফ আমেরিকা ত্যাগ করেন। এরপর তার কোন খোঁজ মেলেনি। সম্প্রতি আইএসের এক ভিডিও বার্তায় তাকে দেখা গেছে বলে গোয়েন্দারা দাবি করছে।

টেরিয়ার ডয়েলঃ স্কুলজীবনে লুজার শুটকি টেরিই পরবর্তী জীবনে সবচেয়ে সফল। হাইস্কুলের পাট চুকিয়েই ব্যবসায় নামে। কূটবুদ্ধির জোরে অল্পদিনেই নিজেকে বিজনেস টাইকুনে পরিণত করে। কিছুদিন আগে আমেরিকার সবচেয়ে কম বয়সী সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছে। সামনে রিপাবলিকানের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিবে। জয়ী হলে সে হবে জন এফ কেনেডির পর সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। ইতোমধ্যে বন্ধু কিশোর পাশার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মুসলিম ভোটারদের নিজের পক্ষে আনার কাজ শুরু করে দিয়েছে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

রুপান্তর

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৭


কাজী সালাউদ্দিন সাহেবের আসলেই রাজকপাল , এই কথা বললে বিন্দুমাত্র বাড়িয়ে বলা হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মসনদে টানা ষোলো বছর বসে থাকার এক বিরল কীর্তি তিনি গড়েছেন, যা... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

×