বয়ঃসন্ধিকাল থেকেই কোন কারণ ছাড়াই বছরের শেষদিকে ডিপ্রেশনে ভুগি।
অক্টোবরে শুরু হয় জানুয়ারির শেষদিকে কেটে যায়। এই বছর একটু আগেই শুরু হয়েছে।
এই সময়টায় খামাখাই মেজাজ খিটখিটে হয়ে থাকে। মানুষের সাথে খারাপ আচরণ করে ফেলি। পরে নিজের উপর বিরক্তি জাগে। বাচাল স্বভাবের হলেও ডিপ্রেশনকালে দশটা প্রশ্ন করলে একটার জবাব দেই। সবকিছুতে আগ্রহ হারিয়ে ফেলি। নেগেটিভ চিন্তায় মাথা গিজগিজ করে।
বাবা-মা, স্ত্রী, ঘনিষ্ঠ বন্ধুরা বিষয়টা বুঝলেও বাইরের মানুষরা তো আর জানে না। নিজের অস্বাভাবিক আচরণের জন্য বিব্রত হতে হয়।
গ্রামে গেলে গল্প শুনতাম, অমুকের মাথা শীতকালে গরম থাকে।
ভয়ে আছি বয়স বাড়লে না আবার সিজনাল পাগলে পরিণত হই।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



