হাতের মুঠোয় খচ খচ করছে ক্যান্ডিগুলো; ভাবছি ক্লাসে কেউ নেই, চুপি চুপি তোর ব্যাগে ক্যান্ডিগুলো ঢুকিয়ে দিই।নাহ্ নিজেকে চোর চোর লাগছে কেমন.......একলা খালি ক্লাসে বসে থাকার কোন মানে হয় না;তবু শুধু এই অপেক্ষায় বসে আছি যে তুই ক্লাসে আসবি,আর এক মুহূর্তের জন্য হলেও আমি তোকে একলা শুধু আমার করে দেখতে পাব! আশার গুড়ে বালি পড়বে সেটাই জানতাম, কারণ এর আগে বহুবার বসে থেকেও দেখতে পাইনি তোকে। কিন্তু সেদিন ঘটনাটা ঘটেই গেল, তুই একলাই ক্লাসে ঢুকলি। আমার হাতে ক্যান্ডির খচখচানি বাড়ল, তোর দিকে আড় চোখে তাকালামও, কিন্ত হাত বাড়িয়ে ধরা হল না তোর দিকে। কারণ তুই এমনভাবে কাজ করছিস যেন কেউ নেই ক্লাসে........। বুঝলাম, আমি মানুষ নই তোর কাছে; আমার লজ্জাবনত চোখ শুধু তোকে দেখে যায় আর সেই চোখের কোণের টলমল করা পানি আমাকে আরো ছোট করে তোলে। কিসের এত অহম তোর!!??! তোর জন্য আগলে রাখা ক্যান্ডিগুলোকে মাটিতে ফেলে দিই, রাগে পা দিয়ে মাড়িয়ে ল্যাব থেকে বেরিয়ে আসি। লাভ হয় না কোনই, মাঝখান থেকে কানে ক্যান্ডির সেই বিরক্তিকর খচখচানিটা বাড়ল। আবার আমি বেহায়ার মত ফিরে আসি ক্লাসে..... না ক্যান্ডি কুড়াতে নয়, শুধু তোকে একটু দেখবো বলে। কে জানে আর কবে তোকে এত নির্লজ্জভাবে একা একা দেখতে পাব। তোর অহম তোর অলংকার হয়ে তোকে সাজায়, আর আমি সেই চোখ ধাঁধানো অলংকারের আলো বাঁচিয়ে তোকে দেখার চেষ্টা করি। আমার পায়ের কাছে ক্যান্ডির খচখচানি বেড়েই চলে .......
আলোচিত ব্লগ
ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।