somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ধর্ষকের কী সাজা হওয়া উচিত?

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন ধর্ষকের কী সাজা হওয়া উচিত তা উঠে এসেছে একজন যৌন নিপীড়িত মেয়ের জবানিতে। ঠিক ধর্ষণ বলতে যা বোঝায় মেয়েটি তার শিকার হয়নি সত্যি, কিন্তু মেয়েটি তার নিজস্ব অনুভূতি ব্যক্ত করেছে আমার কাছে। ধর্ষণ কী শুধুই শরীরী বিষয় নাকি আরো কিছু জড়িত আছে এখানে, সে ব্যাপারেও মেয়েটিকে প্রশ্ন করে হয়েছিল এবং মেয়েটি তার মতামত আমাকে জানিয়েছে।

***উল্লেখ্য যে মেয়েটির ব্যক্ত কথামালাই এখানে প্রকাশিত হয়েছে, কোন বিতর্ক শুরু করার চেষ্টা করা হয়নি। আর মেয়েটি তার সাক্ষাৎকার ব্লগে প্রকাশ করতে রাজি হলেও তার পরিচয় প্রকাশ করতে রাজি নয়।***

প্রশ্ন: আপনার কী মনে হয়, একজন ধর্ষকের কী সাজা হওয়া উচিত?
উত্তর: আমার মনে হয়, ঐ *******দের নপুংশক করে দেওয়া উচিত। একটু একটু করে শরীরের চামড়া ছাড়িয়ে নেওয়া উচিত, তাতে লবণ লাগিয়ে দেওয়া উচিত। সুযোগ থাকলে, শরীরের যত প্রবর্ধন আছে তার অগ্রভাগে আগুন ধরিয়ে দেওয়া উচিত।এমন আগুন যা সিগারেটের মত জ্বলে; প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সময় আগুন একটু একটু করে জ্বলে ওঠে।নিঃশ্বাস না নিয়েও থাকতে পারবে না, আর প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সময় তীব্রতম যন্ত্রণা অনুভব করবে। ঐ ******** যেন নিজের অস্তিত্বের ধ্বংস নিজ চোখে দেখে তিলে তিলে মরে....। আর এর চেয়ে জঘন্য কোন শাস্তি থাকলে তাও দেওয়া দরকার....
এত জঘণ্য এরা কোন গালি দিয়ে শান্তি পাই না... খালি মনে হয় গালিটার অপমান হচ্ছে.... নিকৃষ্টতম গালি দরকার ঐ ********দের জন্য।

প্রশ্ন: আপনার কেন এমনটা মনে হচ্ছে? অনেকেই মনে করেন ধর্ষণ "জোরপূর্বক শারীরিক মিলন" ছাড়া কিছু নয়....
উত্তর: তাদেরই এমনটা মনে হতে পারে যারা কখনও যৌন নিপীড়ন বা ধর্ষণের শিকার হয়নি অথবা যাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি অন্য ছাঁচে গড়া....
কারণ ধর্ষণ যতটা শারীরিক নির্যাতন, তার চেয়ে বেশি মানসিক নির্যাতন।
ধর্ষণের শিকার হলে কোন মানুষ কখনই অপবিত্র হয়ে যায় না। কিন্তু তার সব সময়ই মনে হতে থাকে তার শরীরে দ্যাট******** এর স্পর্শ রয়ে গেছে। এবং কোন কাজই শান্তিমত করতে পারা যায় না। সব কিছুতেই ক্লেদ আর নোংরামি চোখে পড়ে। সবার ক্ষেত্রে কী হয় জানি না, আমার এমনটাই হয়েছে.... বলতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা মোটেই সহজ না। এই মানসিক অবস্হায় মানুষ যদি ধর্ষককে খুন বা নিজে আত্মহত্যা করে তবে তা বিচিত্র কিছুই মনে হবে না আমার কাছে। বিশেষ করে শিশু যারা, ছেলে বা মেয়ে তারা ধর্ষণের শিকার হলে তাদের ব্যাক্তিত্ব থেকে শুরু করে পুরো জীবন পাল্টে যায়।

প্রশ্ন: ধর্ষণ রোধে কী করা যায় বলে আপনি মনে করেন?
উত্তর: কিছুই না..... না প্রতিরোধ.. না সচেতনতা.... শুধু প্রত্যেকের মাঝে একটু করে বিবেক ঢুকিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করা যায় না....


** সাক্ষাৎকারের এই অংশটুকুই কেবল প্রকাশিত হল...
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৩
৬৩টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×