somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা কিংবা পেঁয়াজের ঝাঁঝ !!

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য বিয়ে করা বউ নিয়ে ভালোই বিপদে পড়েছে রিয়াজ। বাবা মায়ের অমতে বিয়ে পড়া যে কত ধানে কত চালআজ টের পাচ্ছে খুব! প্রেম করেছে ভালো কথা, দুর কে যে বলছিলো বিয়েকরতে। পিয়ালের কথাটা শুনলেই পারতো ,ও একটার পর একটা প্রেম করে যায় আর বলে বিয়ে করে প্রেমটাকে অপবিত্র করতে চাইনা ।
শিয়াল বলে কথা,বুদ্ধিটাতো শিয়ালের মতই হবে।মাঝখান দিয়ে ওইফেঁসে গেলো ।
বাজারে থলে হাতে কাঁদো কাঁদো হয়ে ঘুরঘুর করছিলো রিয়াজ ।পথেই পিয়ালের সাথে দেখা ।কিরে মামা তোর এই দশা কেন ?
দোস্ত আমারে বাঁচা!বলেই কেঁদে পেলে রিয়াজ !
কেন কি হইছে তোর?
দোস্ত, বউ পাঠাইছে বাজার করতে কিন্তু আমিতো এসবের কিছুই বুঝিনা,আর পকেটের অবস্থাও ভালোনা।
তখনই কইছিলাম শুনলিনা! এখন কই গেছে প্রেম?দুর এইটারে প্রেম কয়?আচ্ছা ভাবিসনা পাগলা পিয়াজ চল আমি দেখি কি করা যায়!
দোস্ত ,ভাল কথা মনে করছোস বউ আজ কয়েক দিন পিয়াজ কিনতে জান দিয়ে দিচ্ছে,কইছে আজ না নিয়ে গেলে ঘরেঢুকতে দিবেনা ।
চিন্তিন মুখে দুবন্ধু বাজার নিয়ে বাসায় ফিরলো। এত দাম দিয়ে পিয়াজ কিনতে সাহসে কুলালোনা রিয়াজের ।দাম শুনে চোখ দিয়ে পানি পড়লো যেন পিয়াজের ঝাঁঝেই ।
মিতু পিয়াল কে দেখে খুশি হলো খুব,বললো খেয়ে যাবে কিন্তু।
বাজারের থলেতে পিয়াজ না দেখে মিতু থলেটা রিয়াজের দিকে ছুঁড়ে মারলো রাগ করে।
এই তোরে কইছিনা পিয়াজ আনতে?
এই বউ থামো থামো,তুই তুকারি কর ক্যান?আমি এখন তোমার জামাইনা?
পিয়াল বলে মিতু শুন রিয়াজকে আমরা সারাজীবন পিয়াজই ডাকছি। ওতো পিয়াজ কিনতে চাইছিলোই, কিন্তু পিয়াজের বাজারে ঝাঁঝের জন্য ঢুকতে পারছিলামনা ।পরে আমিই নিষেধ করছি যে তুই নিজেই একটা পিয়াজ তর আবার পিয়াজ খেতে হয় নাকি?
শিয়াল মাথা গরম করিসনা কইলাম। ও পিয়াজ আর তুই শিয়াল তোদের পিয়াজ খাওয়া নাহয় লাগেনা ।কিন্তু আমিতো ওসব কিছু না, মিতু ক্ষেপে যায়।
দুর,ও পেঁয়াজ হলে তুই ওর পিয়াজু না ?পিয়াল ওকে বোঝানোর চেষ্টা করে ।
রিয়াজ ভয়ে ভয়ে বউয়ের হাত ধরে বলে বউ পেঁয়াজ কাটতে গেলে তোমার চোখ দিয়ে পানি পড়ে এটা আমার খুব খারাপ লাগে। দরকার নাই এমন পেঁয়াজ খাওনের।
হইছে আর ঢং করতে হবেনা ,পেঁয়াজ কেনার মুরোদ নাই আর আসছে বিয়ে করতে ।আগে জানলে মোহরানা বাবদ কয়েকমণ পেঁয়াজই চাইতাম ।
পিয়াল ইতিমধ্যেই বের হয়ে কোথা থেকে যেন একটা টাইগার বাম আর একটা ছোট্ট পেঁয়াজ নিয়ে আসলো ।
বললো নে ঝাঁঝের জন্য তরকারীতে এই টাইগার বামটা ইউজ করিস একটু একটু ।আর স্বাধের জন্য এই পেঁয়াজটা একটা কাপড়ে বা পুটলিতে বেঁধে নিয়ে প্রতিদিন প্রতিটি তরকারীতে
ঢুবিয়েই তুলে ফেলবি। কাটিসনা যেন আবার কাটলেই পানি পড়বে চোখ দিয়ে ।
মিতু হাতের খুন্তি দিয়েই দু বন্ধুকে তাড়া করলো ।
রিয়াজ হাঁফাতে হাঁফাতে বলে দোস্ত ঠিক বলছিস ভালবাসা এবং পেঁয়াজ কাটা দুটি কাজ করলেই কাঁদতে হয় ।।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×