somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে কোটা গুলো খুবই দরকার- এই কোটা গুলো যুক্ত করার দাবি জানাই

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটা নিয়ে বিরাট ক্যাচাল চলছে, যেখানে আমি নিজেও কোটাহীন একজন। তবে বিসিএস দিতে কেমন লাগে এটা বুঝতে দিয়েছিলাম বিসিএস, এবং সাফল্যের সাথে কোটাধারীদের চেয়ে বেশি নম্বর পেয়েও অকৃতকার্য! ভাগ্যিস না পড়ে দিয়েছিলাম নইলে তো আরেকজন মেধাবির ক্যাডার হওয়া থেমে যেত আমার কারণে!
কোটা-কোটি নিয়ে কথা বলতে, শুনতে গিয়ে নতুন কিছু কোটা প্রথা চালুর প্রয়োজন মনে হল, যা আছে তার সাথে এই কোটা গুলোও যুক্ত করার দাবি আমার...

১. ব্যর্থ প্রেমিক কোটা:

প্রতিষ্ঠিত, সার্টিফাইড ব্যর্থ প্রেমিকদের জন্য কোটা চাই। দিতেই হবে। প্রেম করে ব্যর্থ হয়ে যাওয়াটা কম সফলতার বিষয় না, এর প্রতিক্রিয়া ব্যাপক। পড়াশোনা নষ্ট হয়, পরিবারে দুরত্ব বাড়ে, অনেকের জীবনটায় ধ্বংস হওয়ার পথে! তাই তাদের বাঁচাতে বিসিএস এ ব্যর্থ প্রেমিকদের জন্য কোটার ব্যবস্থা করা হোক।

২. দালাল দের কোটা'র আওতায় আনা হোক:

পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ও মেধাবী ব্যক্তি হলেন দালাল। তারা সবর্ত্র বিরাজমান, এমন কোন খাত নেই যেখানে তাদের উৎপাতের কথা বলা হয় না। তাদের পুর্নবাসন নয়, প্রয়োজন সুযোগ দেয়া। তাই বিসিএস এ দালালদের জন্য কোটার ব্যবস্থা করা হোক। তারাই প্রকৃত মেধাবী। এখনতো অনেকে বিসিএস ক্যাডার হয়ে দালালী করে সরকার বা ক্ষমতাশালী ব্যক্তিদের, কেউবা বাঁচার তাগিদে দালালি করে। তাদের বিসিএস এ বিশেষ সুযোগ দিয়ে স্বীকৃতি দেয়া হোক, আসল ও অভিজ্ঞ দালাল নিয়োগ দেয়া হোক।

৩. দুর্নীতিবাজ নেতাদের নাতি-পুতিদের কোটা দেয়া হোক:

বলা হয়ে থাকে যেখানে নাই দুর্নীতি সেখানে হয় না কোন উন্নতি। বাংলাদেশের জন্য এই কথা আরও বেশি সত্য হয়ে ফুটে উঠেছে। দুর্নীতিবাজরা চিন্হিত কিন্তু মুখে বলা যায় না, আঙুল দিয়ে দেখানোও যাবে না। তারাই আসল মেধাবী যারা দিনের পর দিন মানুষকে কাচ-কলা দেখিয়ে উন্নতির শিখড়ে, আমরা তাদের মূল্য দিবো না? এখনই তাদের নাতি-পুতি-দুতি দের কোটার আওতায় আনা হোক, হাজার হলেও তাদের শরীরে সেই দুর্নীতিবাজ নেতাদের রক্ত প্রবাহিত, নিশ্চয় এই রক্ত বেঈমানী করবে না! দুর্নীতির উন্নতিতে দেশ ভাসাবে সমৃদ্ধিতে।

৪. বাপ-মা মানেনা এমন ঘাড় তেরা ছাত্রদের, কোটার আওতায় আনা হোক:

ঘাড় তেরা, রগ কাঁটা, তোরে থোরাই করি কেয়ার', তাল গাছ আমার মার্কা খবিস টাইপের ছাত্রদের বাধ্যতামূলক বিসিএস এ অর্ন্তভূক্ত করা হোক। এরাই পারবে সব পরিবর্তন করে দিতে। এদের ঘাড় তেরা, কাওকে বেইল দেয়ার টাইম নাইক্কা। যা করবে ফটাফট, কিসের এলাকার নেতা আর কিসের প্রধানমন্ত্রী-যা কইছি কইছিই! এই মেধাবীদের কোটা দিয়ে বিসিএস এ ক্যাডার করা হোক। এরাই হবে প্রকৃত ক্যাডার যারা গুল্লি মেরে সব ঠান্ডা করে রাখবে, ফলাফল-দেশ হবে শান্তিময় মানুষ থাকবে সুখে।

এমন আরও মেধাবি, বসে আছে বঙ্গের চিপাই চাপায়, সময় হলে আরও বের হবে। আপাদত এদের ব্যবস্থা করা হোক।

বি:দ্র: এই লেখা অলস মস্তিস্কের কাক-কোকিলতালীয় আবিস্কার, কোথাও কোন দিকে অন্যকোন ভাবার সুযোগ লেখক আপনাকে দিবে না।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×