somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওপরা উইনফ্রের মুখোমুখি লান্স আর্মস্ট্রং এবং ডোপিং স্বীকারোক্তি

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অপরা উইনফ্রেকে দেয়া সাক্ষাৎকারে লান্স আর্মস্ট্রং যা বলেছেন," ডোপিং ছাড়া সাত বার ট্যুর দ্যা ফ্রান্স জিততে পারতাম না। ওটা আমারই ভুল ছিল। আমি আজ এখানে বসে আছি অপরাধ স্বীকার করার জন্য। আমি দুঃখিত যা করেছি। জীবনটা বড় বেশিই রূপকথার মতো ছিল। অনেক দিন বেঁচেছিল সেই রূপকথা। প্রায় অলৌকিক, একেবারে নিখুঁত। “ইট ওয়াজ মিথিক, পারফেক্ট স্টোরি......অ্যান্ড ইট ওয়াজ নট ট্রু।”
অপরা উইনফ্রে-র টক শো-এ রূপকথাকে এভাবেই আর্মস্ট্রং বললেন, “এই সময়কার গল্পটা বড্ডই কদাকার, বিষময়, অসত্য রূপকথা, সত্য অপ্রিয়।"

সারা বিশ্বময় সবচেয়ে আলোচিত টকশো। পাঁচটা প্রশ্ন ছিল। যার জবাব দিতে হবে ‘হ্যাঁ’ বা ‘না’-য়ে।

এক, আপনি কি নিজের সাইক্লিং পারফরম্যান্সের উন্নতির জন্য কখনও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করেছেন?
দুই, সেই রাসায়নিকগুলোয় কি ‘ইপিও (ইরিথ্রোপোইয়েটিন)’ ছিল?
তিন, পারফরম্যান্স ভাল করার জন্য কখনও কি ব্লাড ডোপ বা ব্লাড ট্রান্সফিউশন করিয়েছেন?
চার, টেস্টোস্টেরন, কর্টিজন বা হরমোন বর্ধক ড্রাগ নিয়েছেন কোনও দিন?
পাঁচ, আপনার সাত বার ত্যুর দ্য ফ্রাঁসে খেতাব জয়ে কি এক বারও নিষিদ্ধ ড্রাগ নিয়েছিলেন?


পাঁচ বারই লান্স আর্মস্ট্রংয়ের জবাব এল, “হ্যাঁ। বাংলাদেশী সময় অনুযায়ী শুক্রবার দুপুর ১।৩০ তিনি টিভির পর্দায় নিজেকে প্রাণপণে স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে স্বীকার করলেন, “সারা দুনিয়াকে এত দিন ধরে মিথ্যা বলে এসেছি। ‘ওয়ান বিগ লাই’। ড্রাগ না নিলে সাত বার ট্যুর দ্য ফ্রাঁসে জিততে পারতাম না। কোনও মানুষের পক্ষেই তা সম্ভব নয়।”



রুপকথার দিনপঞ্জিঃ

১৯৯৬ টেস্টিকুলার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসায় পরের বছরই রোগমুক্তি।
১৯৯৯ প্রথম ট্যুর দ্য ফ্রান্স খেতাব।
২০০০ সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ। প্রথম বই ‘ইটস নট অ্যাবাউট দ্য বাইক’ প্রকাশিত।
২০০৪ ষষ্ঠ বার ট্যুর দ্য ফ্রান্স জেতার পর তাঁকে নিয়ে দুই সাংবাদিক পিয়ের ব্যালিস্টার ও ডেভিড ওয়ালশের লেখা বই ‘এল এ কনফিডেন্সিয়াল’ প্রকাশিত। যাতে প্রথম আমস্ট্রংয়ের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ তোলা হয়।
২০০৫ টানা সাত বার ট্যুর দ্য ফ্রান্স জিতে অবসর ঘোষণা। ফরাসি সংবাদপত্র ‘লেকিপ’ দাবি করে, ১৯৯৯-এ নেওয়া ও সংরক্ষিত তাঁর মূত্র নমুনায় নিষিদ্ধ ইরিথ্রোপোয়েটিন পাওয়া গিয়েছে।
২০০৬ ডোপিংয়ের অভিযোগ থেকে মুক্তি।
২০০৮ পেশাদার সাইক্লিংয়ে ফেরার সিদ্ধান্ত।
২০১০ ট্যুর দ্য ফ্রান্সে ২৩তম স্থান। প্রাক্তন সতীর্থ ফ্লয়েড ল্যান্ডিস প্রথম তাঁর ও লান্সের ডোপ করার কথা ফাঁস করেন। অভিযোগ নিয়ে সরকারি তদন্ত শুরু আমেরিকায়।
২০১১ আন্তর্জাতিক সাইক্লিং থেকে অবসর।
২০১২ ফেব্রুয়ারিতে সরকারি তদন্ত বন্ধ। জুনে মার্কিন ডোপিং বিরোধী সংস্থার রিপোর্টে তাঁর ডোপ করার তথ্য। তিনি স্বীকার না করলেও প্রতিবাদও করেননি। ওই সংস্থা কর্তৃক ১৯৯৮ অগস্ট থেকে জেতা তাঁর যাবতীয় খেতাব কাড়ার সিদ্ধান্ত। এর বিরুদ্ধেও আবেদন জানাননি আমস্ট্রং।
২০১৩ টিভি টক শোয়ে অবশেষে স্বীকারোক্তি। মেনে নিলেন নিয়মিত ডোপিং করতেন তিনি।

বিস্তারিত জানার জন্য কিংবা টক- শোর পুরো টা জানতে ,
http://www.bbc.co.uk/sport/0/cycling/21065539
http://www.bbc.co.uk/sport/0/cycling/21072708
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×