আমার আটলান্টিকের জল পরী
তুমি এসে ছিলে এই হৃদয় মাঝে
পূর্ণিমার কোনও জল জোছনায়
জল তরঙ্গের কোনও ঊর্মি মালায়
ভালবাসার নীল আবেশ নিয়ে।
এঁকেছিলে স্বপ্ন রঙধনুর খেয়ালি রঙে
বলে ছিলে কথা নয়নে নয়নে সংগোপনে
স্নিগ্ধ কোমল বাতায়নে চুপিসারে আনমনে
আবছা সন্ধ্যা মালতীর মেঘ মালায়
সুখ পরশ ছুঁয়ে ছিলে ফেরারি আমায়
প্রানের বাঁধনে বেঁধে ছিলাম তোমায়
আবেগী স্পরশিত বোকা ভালবাসায় ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



