আমি অনিয়ন্ত্রিত হয়ে পড়ি
আমি অক্ষম হয়ে যাই,
শুধু তোর কারনে ।
আজ রাতে তোর চোখ, কি যেন বলছে !
আজ আমি খুবই উৎসাহী তোর চোখের চাহনি দেখে
যা কখনো দেখিনি তোর দুচোখের কর্নিয়ার মাঝে;
আমার নিস্পাপ নীল ভালবাসার কসম ।
আমি অনিয়ন্ত্রিত হয়ে পড়ি
আমি অক্ষম হয়ে যাই।
আমার একাকীত্বর মাঝে তুই ছিলি স্বপ্ন
ছিলেম এক স্বপ্ন গাঁথা রঙিন ফানুশ
খুঁজে ছিলেম ভালবাসার বাঙ্কার
যেখানে শুধু তুই আর আমি লুকিয়ে থাকব
করবো ভালবাসায় অশ্রু সিক্ত দু জন দুজনাকে
ভালবাসার বন্ধনে ছিলেম আবদ্ধ দুজন
উষ্ণ ওষ্ঠ ,নরম হাতের ছোঁয়া
এলোকেশী চুল, দমকা হাওয়া
কম্পিত হৃদ স্পন্দন ,
আমার নিস্পাপ নীল ভালবাসার কসম ।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



