আজ বিকেলে তোমার অপেক্ষায় ছিলাম
নরম রোদের আলোয় তোমার পথে চেয়েছিলাম
তুমি আসো নি ; তাই তো গোপন কথাটিও বলা হয়নি
তোমার হাত ধরে হেঁটে যেতে ইচ্ছে করেছিলো দূর , বহুদূরে
যেখানে দিগন্ত মিলেছে ওই নিলামায়, রঙধনুর সাত রঙা ছুঁয়েছে ।
তোমার অপেক্ষায় ছিলাম এই নরম রোদের বিকেলে
তুমি আসোনি; তাই তো না বলা কথাটিও বলা হয়নি
তোমাকে মেঘের পরশে ছোঁয়াব বলে ,
সাদা মেঘ গুলোকে বলেছিলাম
তোমাকে বরষার স্পর্শ দিবো বলে,
ঝিরি ঝিরি বৃষ্টিকে বলেছিলাম
তোমাকে পাগলা হাওয়ার আবেশ দিবো বলে,
লিলুয়া বাতাসকে বলেছিলাম
সমগ্র পৃথিবীকে বলেছিলাম, তোমার এক মুহূর্তের আগমনের কথা
তুমি আসবে বলে তোমার জন্য রেখেছিলাম , শুধু মাতাল অনুভব
তবুও তোমার অপেক্ষায় রইলাম,
একটি মুহূর্তের অপেক্ষায়
একটি প্রহরের অপেক্ষায়
একটি নরম বিকেলের অপেক্ষায়
একটি স্নিগ্ধ ভোরের অপেক্ষায়
একটি জ্যোৎস্না রাতের অপেক্ষায় —

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



