somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন ও তার ভেতরে বহমান আমি

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাসে সবার ছোট একটি বালক। কত তার নিজের খেয়ালি কাজ, সাথে বাবা-মার আদর মিশ্রিত ধমক- পড়াশুনা করতে বস, তোমাকে অনেক বড় হতে হবে, ফাইভে বৃত্তি পেতেই হবে…...ইত্যাদি। কিন্তু কে শুনে এতো কথা, তবুও অনিচ্ছাসত্তেও পড়তে বসা। এরপর ক্লাস সিক্স। আসলো পাড়ায়-মহাল্লায় ক্রিকেট, ভাসলো সবাই ক্রিকেট তরীতে চেপে স্বপ্নের জগতে। সোনার ছেলেরা মাত্র আইসিসি ওডিআই ওয়ার্ল্ডকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। ভাসছে দেশ ক্রিকেট জোয়ারে, মাতছে পাড়ার ছেলেরা ক্রিকেট নেশায়। এ বয়সে রুখবে আমায় কে? চলতে থাকলো শখের ক্রিকেট সাথে পড়াশুনা। এভাবে সেভেন, এইট, নাইন......(বিশ্বকবি যেমন বলেছেন, “তের-চৌদ্দ বছর বয়সের মত এমন বালা আর জগতে নেই”)। মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি। নতুন শহর-নতুন প্রান, নতুন সখ-নতুন বন্ধু, আরও কত কি? বয়স এখন উনিশ-কুড়ি। ডাক পিওন আসতো প্রায় প্রতিদিন, বাড়ির কিংবা বন্ধুর অথবা রঙ্গিন কোন চিঠি নিয়ে। বয়সের সাথে তাল মিলিয়ে “ক্রীড়াজগত” কিংবা “ক্রীড়ালোক” নামের ম্যাগাজিনের সাথে যোগ হল “উনিশ-কুড়ি”। বিশ্ব এখন অনেক এগিয়েছে, তার সাথে তাল মিলিয়ে এদেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে মোবাইল নামক এক যন্ত্রের। এ যন্ত্রটি দেখা যায় দু-এক জনের হাতে, এখন এটা পাবার ইচ্ছা ঘুমে-জগরনে, চেতন-অবচেতন মনে। অবশেষে স্বপ্ন পুরন হল। “উনিশ-কুড়ি” ম্যাগাজিনে থাকতো মজার,মজার এসএমএস, চলতো এসএমএস-মিসকল খেলা। এবার উচ্চ মাধ্যমিক পাশ করে ডানা মেলা পাখি হয়ে বিচরণ মুক্ত আকাশে, কখনও উড়ে যায় মন মুক্ত বাতাসে। টগবগিয়ে ঘোড়ার মত ছুটে চলা যুবকের জীবনের চার, পাঁচটি বসন্ত পার হয়ে গেল চোখের পলকে। কিছুতেই বিশ্বাস হয় না, বিদায় জানাতে ক্যাম্পাসে অনেক রঙিন আয়োজন। অনেক আশীর্বাদ, উপদেশ ও স্মৃতিগুলো নিয়ে সুখগুলো ফেলে রেখে চোখের জলে বিদায়। এতদিন বাবার কষ্টার্জিত পয়সায় ছিল নিজের, কিন্তু এখন নিজে কিছু উপার্জন করার পথ সৃষ্টিকর্তা দিয়েছে। দেখতে, দেখতে প্রায় দুই বছর হতে চললো চাকরির বয়স। নিজের বয়স সাতাশ-আঠাশের মাঝামাঝি। স্মৃতিরা উঁকি মারে, যেন মনে হয় এইতো লুকোচুরি কিংবা ক্রিকেট খেলা, টেলিভিশনে খেলা দেখা কিংবা পদ্মার হাওয়া গায়ে মেখে রাতে মেসে ফেরা অথবা আড্ডা, কথা, গল্পের ফুলঝরি। যেখানে ব্যাক্ত হতো জীবনের না বলা অনেক কথা। পাতাঝরা দিনে গভীর রাতে ফুতপাথ ধরে একা হেঁটে অনেক দুর হতে এক কাপ চা খেয়ে ঘরে ফেরা। একাকি মধ্যরাতে ছাদে কিংবা বারান্দায় সিগারেটের ধোঁয়া ছাড়তে, ছাড়তে স্বপ্নের রঙ্গিন জাল বুনা অথবা কষ্টের যত সুখ তার সবটুকু আস্বাদন করা। কখনও ভাবার সময় হয়নি ফুরিয়ে আসছে সুখ, অতিক্রম হতে চলেছে জীবনের মধ্যসীমা। সবেমাত্র ভাবনারা এসে মনের কোনে বাঁধতে চলেছে নতুন বাসা। আর কত দূর? এইতো শুরু হোল যাত্রা, ইতোমধ্যে কতদূর চলে আসা আর হয়তো অর্ধেক পেরুলে পথের শেষ। বিষণ্ণ মন অবিরাম বলে চলেছে, Human life is transient, it will decay and dry…। আজ এক নতুন ভোরে মন মনে করিয়ে দিচ্ছে রবার্ট ফ্রষ্টের কবিতার চরণটি “miles to go before I sleep”
কিন্তু হায়! বাকি পথের কত দুরের বর্ণনা দেওয়া যাবে? জানিনা.........(চলবে)।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×