somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ হল স্মৃতিকাতর হবার মঞ্চ ( ১)

১০ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাসায় এক মহিলা ছিল আম্মাকে সাহায্য করত বিভিন্ন কাজে , ফজিলার মা । সমস্যা হল সে কানে কম শুনত ,কথা বলত জোরে । তারপরেও ভালই চলছিল সব কিছু তাকে নিয়ে ।
আমাদের প্রতিবেশী ছিলেন মানবদরদী , সাধারন মানুষের সাথে মিশে থাকা মনি সিংহ ।আমি ছোট ছিলাম ,ওনার গুরুত্ব ঠিক বুঝতাম না , তবে ওনার বিষয়ে আলাপ হলে জুড়ে দিতাম আমাদের সুন্দর দাদু মনি সিংহ ।
ছেলের বিয়েতে গেলেন , ফিরে এসে খাওয়ালেন আঙুর ।
আমাদের ওই বাসাতেই পদধূলি পড়েছে তাঁর সুযোগ্য সহধর্মিনী নির্মলা সিংহের ,খুব অমায়িক ছিলেন উনি । তবে দূর্ভাগ্য আমাদের যে সেখানে থাকতেই উনি মারা যান সম্ভবত: সড়ক দুর্ঘটনায় , একা রেখে যান বৃদ্ধ মনি সিংহকে ।
আম্মা প্রতিবেশী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ফজিলার মাকে বুঝিয়ে রাজী করায় মনি সিংহের বাসায় কাজ করতে । ফজিলা বা তার বোন হাজেরা আমাদেরটা সামলাবে এমন কথা হল ।
কাজ শুরু করলো ফজিলার মা সেখানে ; তখন শুরু হল ফজিলার মায়ের চিৎকার চেঁচামেচি আম্মার সাথে প্রতিদিন একবার অন্তত: । তার অভিযোগ ,উনি কানে কম শোনেন ( নিজেরটা আর বলে না ), জোরে কথা বলতে হয় । কানে কম শোনেন দুজনেই ,তার প্রমান আমাদের কান দুটো ; ফজিলার মা বলছে চিৎকার করে , ভাত হয়ে গেছে , উনি অবশ্য তার থেকে একটু কম ভলিয়্যুমে বললেন ,ভাত হয়েছে ? আমরা উপর থেকে দুষ্টুমী করতাম যে আমরা কেন দুজনের কথা পৌছে দেই না দুজনের কাছে । কতবার দেখেছি আম্মাকে ফজিলার মাকে শান্ত করতে , মহিলা ভাল ছিল --আম্মার কথা শুনত বেশ । মনি সিংহের বাসার একটা শিলিং ফ্যান ছিল যেটা চালু করলে শব্দ হত বিকট , পাল্টাবার পয়সা উনার হিসেবে হয়তো ছিল না ।
তারপর কতদিন হয়ে গেল ,জ্বলজ্বলে আছে সে সব দিন । টুটুলের (ছেলে )সুন্দর মুখচ্ছবি বিয়ের ছবিতে ,পাশে বউ ; আমার বড়বোন বলল রুনা লায়লার মত দেখতে বউ ,আম্মা ভেবেছেন বউ যে টুটুলের মত ফর্সা না সেটা বুঝিয়েছেবড়'পা । বললেন আর কখনো কারো চেহারা নিয়ে কথা বলবে না ,বলার মত কিছু না থাকলে চুপ করে থাকবে ।

আপনারা জানেন হয়তো ,মনি সিংহ জমিদার পরিবারের ছেলে হয়ে সাধারন মানুষের কথা ভেবে নিজেদের জমিদারি প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন ।তার অমর মানবতাবোধের কাছে মাথা নত করি ।

( আজ তপন বাগচীর ---বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কমরেড মণি সিংহ লেখাটি পড়ে এ সব মনে এল , এ লেখার ছবিতে দেখেছি কানে শোনার যন্ত্রের তার , মনে এল কত কি ,তাই লিখে ফেলা এ সব কথা ) ।
২০টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×