somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধিমান চাকর..( লেখক - সন্দীপ রায়ের বাবার পিতামহ )

১৮ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

একদিন মনিব বল্লেন , ' দেখ্ তুই বড় বিশ্রী ভাত রাঁধিস । তুই এখনো ফেন গলাতে শিখিস নি । আজ যখন ভাত বানাবি , ভাত সিদ্ধ হ'লেই আমাকে ডাকিস আমি দেখিয়ে দেব । আমাকে না দেখিয়ে কিছু করিস নে । 'সেদিন ভাত সিদ্ধ হতেই তো চাকর মনিবকে ডাকতে গিয়েছে । দরজার বাইরে থেকে উঁকি মেরে একটা আঙুল দিয়ে ইশারা করে সে মনিবকে ডাকতে লাগল । কাজি সাহেব তখন দরজার দিকে পিছন ফিরে কি যেন লিখছিলেন । তিনি এসব কিছুই জানেন না । চাকরটা ঘন্টা খানেক এইরকম ডেকে শেষটায় হয়রান হয়ে পড়ল । তখন সে রেগে চিৎকার করে বলল, ' আর কতক্ষন ডাকব ? এইদিকে ভাতটাত সবতো পুড়ে ছাই হয়ে গেল ।' তখন কাজি সাহেব ফিরে দেখেন চাকর তাকে আঙুল দিয়ে ইশারা করছে - ওদিকে সত্যি সত্যি ভাত পুড়ে ছাই । একদিন রাতে কাজি সাহেবের বাড়ি চোর ঢুকেছে । বুদ্ধু খচমচ শব্দ শুনে জিজ্ঞাস করল , ' কে রে ?' চোরটা গম্ভীর হয়ে বলল , ' কেউ নই বাবা , কেউ নই । ' তা শুনে বুদ্ধু আবার নিশ্চিত হয়ে ঘুমাতে লাগল । সকালে উঠে কাজি সাহেব দেখেন তার সব চুরি হয়ে গিয়েছে । বুদ্ধুকে জিজ্ঞাসা করে যখন রাত্রের সব শুনলেন তিনি খুব রেগে গালাগালি করতে লাগলেন । কিন্তু বুদ্ধু তাতে মুখ ভারী বেজার করে বলল , " তা কি করব - সে আমায় বারবার করে বললে , ' কেউ নই কেউ নই ' লোকটা তো দেখছি শুধু চোর নয় ব্যাটা বেজায় মিথ্যাবাদী "। একদিন কাজি সাহেব শহরের বাইরে কোথাও যাবেন । যাবার সময় বুদ্ধুকে বলে গেলেন , ' দেখিস , দরজাটার উপর ভাল করে চোখ রাখিস - দরজা ছেড়ে কোথাও যাসনে ,তাহলে চোরে আমার সব নিয়ে যাবে ।' কাজি সাহেব চলে গেলেন - চাকর বেচারা এক লাঠি নিয়ে দরজায় পাহারা দিতে লাগল । একদিন গেল , দুইদিন গেল । তারপরদিন বুদ্ধু শুনল এক জায়গায় ভারী তামাশা দেখানো হচ্ছে । তাই তো , বেচারা কি করে ? অনেক ভেবে সে করল কি বাড়ির দরজা খানা খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে গেল । এদিকে বাড়িতে চোর ঢুকে যা কান্ড করে গেল সে আর কি বলব ! কাজি সাহেব বাড়ি এসে দেখেন সর্বনাশ , বাড়ির সিন্ধুক আলমারী সব খালি । ওদিকে বুদ্ধু বসে তামাশা দেখছে আর খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে ।


পাদটীকাঃ প্রায় একশত বছর আগে লেখা এ গল্পে শব্দ এবং ভাষার ব্যবহারে যে আধুনিকতা দেখা যায় ,বিস্মিত হবার মত ! নির্মল আনন্দের খোঁজে যখনই এ লেখকের সৃষ্টির কাছে হাত পেতেছি ,বিমুখ হইনি ।
অনেকে হয়তো জানেন , সত্যজিতে অনবদ্য সৃষ্টি " গুপী গাইন বাঘা বাইন " চলচিত্রের কাহিনী স্রষ্ঠা তার এই পিতামহ উপেন্দ্রকিশোর রায় ।

( লেখক -- উপেন্দ্রকিশোর রায় ,১৮৬৩ - ১৯১৫ ইং : কিশোরগঞ্জের মসূয়া গ্রামে জন্ম ,ছোটবেলায় ময়মনসিংহে লেখাপড়া শুরু ; পরবর্তীতে কোলকাতায় বসবাস , ক্ষন জন্মা পুরুষ সুকুমার রায়ের পিতা , বহুগুনে গুনান্বিত সত্যজিত রায়ের পিতামহ এবং বর্তমানে ভারতে স্বনামধন্য চিত্র পরিচালক সন্দীপ রায়ের প্রপিতামহ ) ।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজড়াদের ব্যাপারে ইসলামে কিছু বলা আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬



একটু আগে তারাবী নামাজ পড়ে আসলাম। এসে ফেসবুক খুলতেই চোখে পড়লো, আমার এক আত্মীয় জুনায়েদ সাকীকে নিয়ে পোস্ট দিয়েছেন। সাকী সাহেব বুঝি সমকামীদের সমর্থন করেছিলেন। যেহেতু তিনি সমকামীদের... ...বাকিটুকু পড়ুন

=এলোরে ঐ রহমতের মাস=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫০


রহমতের মাস চলে এলো,
নেকি করো হাসিল এবার;
দানের হাত বাড়িয়ে-করো
সাধ্য মত চেষ্টা দেবার।

পরনিন্দা করো নাকো;
গীবত হতে দূরে থাকো;
মন ক্যানভাসে আল্লাহর নাম
দিবানিশি নীরব আঁকো।

নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত;
সকল সময় বলো সত্য,
ভালো কর্ম... ...বাকিটুকু পড়ুন

মহিয়সী

লিখেছেন রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২



প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক... ...বাকিটুকু পড়ুন

মানুষের যৌনজীবন নিয়ে আপনার এত আগ্রহ কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৬


স্টিফেন হকিং একবার বলেছিলেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো নারীর মন। কিন্তু তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলে নিশ্চিতভাবে বলতেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো বাঙালির মস্তিষ্ক — যেটি যেকোনো খবর,... ...বাকিটুকু পড়ুন

পবিত্র এ মাহে রমজানের শপথ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৫৩


মানবকুল জাগ আজ, রমজানের চাঁদ ডাকে আকাশপানে
হৃদয়ে তোমাদের আগুন জ্বাল,দয়া আর প্রেমের গানে
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বুঝ আজ গরিবের বেদনা
অপরের অশ্রু মুছাতেই লুকায় রবের সাধনা।

সিয়ামের আগুনে পোড়াক প্রাণের... ...বাকিটুকু পড়ুন

×