somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃতজ্ঞতা জানাতে এসেছি, ধন্যবাদ দিতে চাই

১৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কৃতজ্ঞতাবোধ থাকতে হবে এবং সেটা জানাতে হবে, শুধু তাই নয়; যত তাড়াতাড়ি সম্ভব কৃতজ্ঞতা জানাতে হবে এমন শিক্ষা পেয়েছি আব্বা আম্মার কাছ থেকে। সকল সময় যে সে সব মেনে চলি সেটা বলা ভুল হবে, তবে মনে থাকে।
সবচেয়ে বেশী এবং বিশাল অসীম কৃতজ্ঞতা আল্লাহর কাছে; তাঁর অপার অনুগ্রহে কত কি পেয়ে গেলাম!
জীবনের পথে চলতে চলতে কত কত জন তাঁদের ভালবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, আকুলতা নিয়ে এ জীবন ধন্য করেছে! কেউ প্রত্যক্ষভাবে আবার কেউ পরোক্ষ ভাবে!
ক'দিন ধরে ভাবছি সামহয়্যারইন ব্লগের ভূমিকা নিয়ে লিখবো, ধন্যবাদ জানাবো এই প্লাটফর্মকে --সংক্ষেপে সাইনকে। ভেবেছি অনেকবার, তারপর ঐ ভাঙ্গা রেকর্ডের বয়ান "ব্যস্ততা " ! আসল কথায় আসি !

লেখালেখির হাত ভালো ছিল দূর্জনেরা বলেছে এবং এক সময় এখানে এসে পড়তে শুরু করে হাত নিশপিশ করছিল , তাই লিখেই ফেললাম যা জানা ছিল অথবা মনে ছিল অথবা কল্পনায়। এক সময় নিজের প্রয়োজনে পিসির সামনে দীর্ঘ সময় থাকতে হোত; কাজের চাপে মাথা যখনই ভোঁতা মনে হত অসাড় বোধ হোত সাইনে ঘোরাঘুরি করে হালকা লাগতো।
যুগের বেশী সময় ধরে এই এখানে আছি কত জনের মাঝে একজন হয়ে; অনেককে পেয়েছি অচেনা অদেখা অথচ কতই না আপন! রোগ,শোক, ব্যথা, বেদনা ভুলতে এখানে এসে নিজেকে সাবলীল করতে পেরেছি কতবার ! ফিরে পেয়েছি নিজেকে ! এ এক ছন্দে ফেরার ঘোর ! এখানে ফুলের আসর।
ফুলের মেলা যেখানে সেখানে কিছু কাঁটা থাকবে, কিছু কীট পতঙ্গ! সেটা এই জগৎ সংসারের নিয়মে, তাই ওসবে কিছু যায় আসে না। আমার অভ্যাস কেবল ভালো কে মনে রাখা, আলোকে ধরে রাখা।
কতজন না চেনা অথচ মায়াময়, তাঁদের আমি অনুভব করতে পারি; অনেকদিন হোল দেখিনা ব্লগে তবুও মনে হয় পাশেই আছে খুব কাছে।
নিজের ব্যস্ততায় সা.ইন থেকে দূরে থাকতে হয়, চাইলেও পারি না সময় বের করতে। তবে স্বার্থপর আমি ঠিক সময়ে হাজির।
নিকট অতীতের কথা বলি। পরিবারে কিছু অসুস্থতা নিয়ে সময় পার করতে গিয়ে নিজের ডেঙ্গু এবং করোনা আক্রান্ত হয়ে জুন জুলাই এ কঠিন পরিস্থিতি! কেবল এসব নয়, post COVID syndrome ও বাদ যায়নি; যারা ভালবাসে তাঁরা দুঃখ পেলো। আমি পেলাম অবসর, অখণ্ড অবসর ! বরাবরের মত আমার কষ্ট সহ্য করবার ক্ষমতা অন্যদের উদ্বিগ্ন করলেও আমার অলস সময় পার করা বিরক্তিকর লাগছিল; অসুস্থতার কথা যথাসম্ভব গোপন করে নীরবতা পালন করা ব্রত হলো আমার।
ঠিক সেই সময়ে স্মার্ট ফোন হাতে নিয়ে সা.ইনে বিচরন। দূর্বলতার জন্য এক একবার হাত ছাড়া করেছি, আবার শুরু। জুলাই মাসে দুটো পোষ্ট সা.ইনে প্রকাশ পেলো অথচ তখন আমাকে হাসপাতালে ভর্তি হবার জন্য জোর তাগিদ দেয়া হচ্ছিল ! যাইনি হাসপাতালে, বাসাটাকে হাসপাতাল বানিয়ে ফেললাম ! এক সময় অনেকটা সুস্থ হয়ে গেলাম আল্লাহর অশেষ কৃপায়।
ঔষধ দৃশ্যমান যা ছিল নিয়ম মেনে খেয়েছি, পেয়েছি। অদৃশ্য ঔষধ ছিল মানুষের ভালবাসা এবং সা. ইনে অগাধ বিচরণ; আগের মত জমজমাট পরিবেশ এখন এখানে হয়তো নেই, নেই অনেকেই আগের মত। তারপরেও অসুস্থ সময়ে আমার অফুরন্ত অবসরে পাশে ছিল সামহয়্যারইন ব্লগ। এই প্লাটফর্ম দাঁড় করাতে এবং এটিকে চালিয়ে নিয়ে যেতে যাঁরা কাজ করেছে এবং করছে তাঁদের কৃতজ্ঞতা জানাই।
এই প্লাটফর্ম মুখরিত যে সব ব্লগারদের জন্য, যাঁরা ছিল এবং আছে বলেই এটি সচল এবং সার্থক তাঁদের অনেক ধন্যবাদ।
"সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"!



সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০২
২৪টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×