আমাদের সবার শ্লোগান হওয়া উচিত ‘নদী বাঁচাও দেশ বাঁচাও, বাঁচাও বাংলাদেশ’।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দেশের ৬০ ভাগ এলাকা মরুভূমিতে পরিণত হবে, পানি বিশেষজ্ঞ এস আই খানের এ আশংকাটি খুবই উদ্বেগজনক। বাংলাদেশের মতো একটি দেশ যা সুপ্রাচীনকাল থেকেই নদী নালা, খাল, বিল, হাওড়, পুকুরসহ অসংখ্য জলাধারে পরিপূর্ণ। এ দেশে প্রতি বছর পর্যাপ্ত ও পরিমিত বৃষ্টিপাত হয়। চারা লাগালেই তা বাড়তে বাড়তে পরিণত হয় গাছে। মানুষের উদ্যোগ অথবা উদাসীনতায় বাংলাদেশ সবুজ অথবা মরুভূমির যে কোন একটি হতে পারে। মানুষ প্রকৃতির ব্যাপারে যে পরিমাণ উদাসীন ছিলো তা অনেকটা কাটতে শুরু করেছে, লাগানো হচ্ছে প্রচুর গাছ। রাজধানী ঢাকার ছাদে ছাদেও লাগানো হচ্ছে গাছ। এটা সবুজ দেশ গঠনকে সহায়তা করবে।
সরকার গাছ লাগানোর একটা মহাউদ্যোগ নিতে পারে। আগামী ৫ বছরে দেশে ৫ কোটি চারা লাগানো যেতে পারে। শুধু বনজ নয়, লাগানো যেতে পারে ফলদ ও ফুল গাছের চারাও। এ ধরণের একটা উদ্যোগ নেয়া হলে দেশ সবুজে সজ্জিত হবে। দেশের হাজামজা পুকুর, খাল ও জলাধারগুলো খনন করে পানি ধারণ ক্ষমতা বাড়ানোর ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আগামী ৫ বছরে দেশের প্রতিটি জেলায় ১০টি করে খাল খনন করা হলে সাড়ে ছয়শ' খাল খনন হবে, প্রতি গ্রামে ২টি পুকুর খনন করা হলে খনন হবে দেড় লাখেরও বেশি পুকুর। বৃষ্টির পানি আটকে যাবে এসব জলাধারে। আর বড় বড় নদীগুলোর খননের বর্তমান প্রক্রিয়াটাও বদলাতে হবে। খননের পর মাটি নদীতেই ফেলা হয়। পরে ধীরে ধীরে ওই পলি বা মাটি নদীতেই স্থান করে নেয়,এতে নদীর গভীরতা কমে যায়। ড্রেজিং করার মাটি নদীর পাড়ে ফেলতে হবে। এতে নদীর গভীরতা বাড়বে।
দেশে পানির ধারণ ও সংরক্ষণ ক্ষমতা বাড়াতে হবে,আর গাছপালা দিয়ে সবুজ করে ফেলতে হবে। পাশাপাশি ভারতের সাথে নদীর পানি বন্টনের ক্ষেত্রে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গী আদায় করতে হবে। সবুজ দেশ আর পর্যাপ্ত পানি বাংলাদেশকে মরুময়তার হাত থেকে রক্ষা করতে পারে। সবুজ বাংলাদেশ নাকি মরুময় বাংলাদেশ সে সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে।
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।