আমার মনে আছে ১৯৯০ বিশ্বকাপ ফাইনাল ম্যাচে মেক্সিকান রেফারি কোডেসাল আর্জেন্টিনার বিরুদ্ধে পেনাল্টি দেয়ায় বাংলাদেশে সেকি প্রতিক্রিয়া অথচ বিশ্ব ফুটবলে এটা নিয়ে কোনো আলোচনাই ছিলোনা । কালকের ভাগ্যভালো খেলাটা আর্জেন্টিনার বিরুদ্ধে হয়নি তাহলে নিশ্চিত কালকে জাপানি দুতাবাসে ভাংচুরের জন্য চেষ্টা এ দেশের আর্জেন্টিনার সমর্থকরা করত আর তাতে ঘি ঢালত প্রথম আলোর মতো এ দেশের ফুটবল বিশেষজ্ঞ ক্রীড়া সাংবাদিকরা ।
যেমন আজকে গতকারের খেলার জাপানি রেফারি ইউয়ুচি নিশিমুরার রেফারি জীবনের পর্ণাণঙ্গ ইতিহাস রচনা ফেদেঁ রিপোর্ট প্রকাশ করেছে প্রথম আলো।
বাংলাদেশের মতো যেকোনো বিষয়ে অবিশ্বাস করার প্রবণতা পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমার সন্দেহ আছে। আমি আজকে বিদেশী কয়েকটি পত্রিকার পাতা ঘেঁটে দেখলাম কোথাও পেনাল্টি নিয়ে বিতর্কিত এই ধরনের নিউজ তৈরী হয়নি।
তাই আমার মনে হচ্ছে এই মুহুর্তে একমাত্র ফুটবল বিশেষজ্ঞ ক্রীড়া সাংবাদিক বাংলাদেশেই সবচেয়ে বেশি আছে।তারমধ্যে প্রথম আলো হচ্ছে প্রথম!!
অভিনন্দন প্রথম আলো !!!!
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



