বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কোনো ক্রমেই কারো শিক্ষাজীবনকে চিরতরে রুদ্ধ করে দেয়ার মতো সিদ্ধান্ত নেয়া উচিৎ নয়।একটু সাবধান হলেই বা হল কতৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে এ সমস্যা থেকে ভুক্তভোগী ছাত্ররা মুক্তি পেতে পারে।এর পরেও যদি Ragging এর মতো অপরাধ সংঘটিত হয় তাহলে নিম্নলিখিত উপায়ে--
১।বিভিন্ন মেয়াদে বহিস্কার
২।মনোবিদের অধীনে চিকিৎসার ব্যবস্থা
৩।বিভিন্ন সামাজিক কার্যে স্বেচ্ছাশ্রম
ইত্যাদি শাস্তি দেয়া উচিৎ । তারপরও একজন ছাত্রের শিক্ষাজীবনকে চিরতরে রুদ্ধ করে দেয়ার মত শাস্তি দেয়া কোনো ক্রমেই কাম্য নয়। তাছাড়া দেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ হিসেবে একটা বড় দায়িত্ব হচ্ছে এ ধরনের সমস্যার কারণ উদ্ঘাটন করা। কতৃপক্ষকে অবশ্যই সংবেদনশীলতার সাথে একজন ছাত্রের শিক্ষাজীবন শেষ করার সুযোগ দিতে হবে কারণ তা না হলে অভিযুক্তরা ভবিষ্যতে আরো বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




