somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে ''পাগলের অভাব'' কখনোই হবে না !!

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ তাঁর বিভিন্ন উপন্যাসে পাগল নিয়ে একটি কথা প্রায়ই বলতেন , তা হচ্ছে গ্রাম এলাকায় প্রতিটি অঞ্চলেই একজন ঐতিহ্যগত পাগল থাকে। গ্রামের মানুষজন আবার অনেক আদরযত্ন করে । কথাটা প্রায় সিংহভাগ সত্যি। আমাদের এলাকায়ও এধরনের কিছু গুরুত্বপুর্ণ পাগল আছে বা ছিল। যাদের সমাজের সর্বস্তরে বিশেষ সমাদর আছে।এইমুহূর্তে আমার যাদের একজনের নাম মনে পড়ছে, যার নাম ফরহাদ।ছোটবেলা থেকেই দেখতাম সে দেশের জাতীয় নেতাদের বক্তব্য দিয়ে বেড়াত। যদিও তার কথার ৯৫ ভাগই কেউ বুঝত না। তারপরেও সবাই খুব আগ্রহ সহকারে ফরহাদের বক্তব্য শু্নত। এবং বক্তব্য শেষ হলে সবাই এক টাকা , দুই টাকা করে দান করত। সেই টাকা দিয়েই মূলত ফরহাদের সংসার চলত।

আজ অনেক দিন পর ফরহাদের কথা মনে পড়ে গেল এবং সাথে আর একটি বিষয় মনে হল , আজ যদি আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ বেঁচে থাকতেন তবে তিনি তাঁর উপন্যাসে ঐতিহ্যগত পাগলের নতুন একটি ঠিকানা খুঁজে পেতেন । আর সেটা কোনো পাঁড়াগায়ের অশিক্ষিত পাগল নয়। এরা উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত। এদের অবস্থান দেশের প্রধান রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্বের খুব কাছাকাছি।যাদের কাজই হচ্ছে বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে অকার্যকর স্পর্শকাতর ইস্যুর অবতারণা করে অযথা নিস্ফল রাজনৈতিক বিতর্কের মধ্যে ফেলে মূল সমস্যা সমাধানে দলের মনোনিবেশে বাধাগ্রস্ত করা। যদিও এসব জাতীয় পাগল শ্রেণীর নেতৃত্বের বক্তব্য শুনে দলের কিছু নেতাকর্মী পূলকিত হন।সবচেয়ে মজার বিষয় হচ্ছে , দেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে কোনো সময়ই এ ধরনের পাগলের অভাব হয়নি। এক পাগল যায়তো , আর পাগল আসে। যেমনটা এই মুহূর্তে বিএনপি নেতা গয়েশ্বরের হাবভাব বক্তব্য শুনে প্রতীয়মান হচ্ছে ( আওয়ামী লীগে অবশ্য কামরুল অত্যন্ত সফল্ভাবে সে দায়িত্ব পালন করে যাচ্ছেন বেশ অনেকদিন ধরে)।
যাক বাবা, বাঁচা গেলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে বুদ্ধিদীপ্ত নেতৃত্বের অভাব বা জায়গা না হলেও ,অন্ততপক্ষে পাগলের অভাব কখনোই হবে না !!
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×