somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহ এবং অপচয়

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''বিবাহ'' শব্দটা শুনলেই বেশিরভাগ মানুষই একটু নড়েচড়ে ওঠে।কেউ বিবাহ করার আনন্দে আবার কেউবা বিবাহ করতে না পারার উদাসমনে।(ব্যক্তিগতভাবে এ শব্দটা শুনলে বিরক্ত হই, কেন জানিনা কিন্তু এটাই সত্যি) বিবাহ নিয়ে মিশ্র অনুভুতি মূলতঃ আলোচনার বিষয়বস্তু নয়।
বিয়ের আয়োজনকে ঘিরে যে বিশাল কর্মযজ্ঞ বাংলাদেশের উচ্চবিত্তদের মাঝে ছড়িয়ে পড়ছে, বিশেষকরে যথেচ্ছ অর্থের অপচয় হচ্ছে তা সমাজের সর্বোস্তরে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে।অনেকেই বলতে পারেন , আমার টাকা আছে আমি ইচ্ছামত খরচ করব।তার যুক্তির সাথে দ্বিমত করার অবকাশ নেই।একজন ধনী ব্যক্তি তার ছেলেমেয়ের বিয়ের আনন্দের ষোলকলাপূর্ণ করতে বাংলাদেশ ব্যাংকের ভান্ডার খুলে দিক বা সুইস ব্যাংক থেকে টাকা ফিরিয়ে এনে খরচ করুক কোনো সমস্যা নেই।কিন্তু রাস্তার যে ভিক্ষুক বা যে ঠেলাওয়ালা সারাদিন মাথার ঘাম ঝরিয়ে টাকা আয় করে বউ বাচ্চা নিয়ে খাবার কিনে খাচ্ছে সেখান থেকে যেহেতু রাষ্ট্র ১৫% ভ্যাট নিচ্ছে দেশের অর্থনীতি সচল রাখার কথা বলে।অথচ লাখ লাখ টাকার খরচ করে যে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় ,( যা বাস্তবিক অর্থেই অপচয় হিসেবে অভিহিত করা যায়)সেইসব অনুষ্ঠান থেকে কি ঠিকভাবে অর্থ্যাৎ নিয়মমত ভ্যাট ট্যাক্স আদায় করা হচ্ছে । সম্ভবত না। আমরা দেখেছি, এখনকার সময়ে ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের এক একটি বিয়ের অনুষ্ঠানে অর্থ অপচয়ের এক বিশাল কর্মযজ্ঞ । যা সমাজের মধ্যে শ্রেণীবৈষম্য দিনে দিনে বাড়িয়ে দিচ্ছে।এর খারাপ প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপার্জনের উপর।দিনে দিনে যা সমাজকে দুর্নীতির দিকে ধাবিত করছে।প্রশ্ন উঠতে পারে এ থেকে মুক্তির উপায়। উত্তর হচ্ছে , এ ধরনের বিয়ে অনুষ্ঠানগুলোকে কঠিনভাবে ট্যাক্সের আওতায় আনতে হবে।এসকল অনুষ্ঠান আয়োজনের সাথে জড়িত প্রতিটি প্রতিষ্ঠানকে কঠোরভাবে ট্যাক্স নজরদারির আওতায় আনতে হবে।প্রয়োজনবোধে বিয়ের আয়োজনের সাথে পাত্র-পাত্রীকে নিজের উদ্যেগে অনুষ্ঠানের সকল খরচের হিসাব ট্যাক্স আদায়কারী প্রতিষ্ঠানকে বাধ্যতামুলক জমা দেয়ার বিধান করতে হবে।
ট্যাক্স ফাঁকি দেয়ার প্রবণতা সারা বিশ্বের মানুষের একটি সাধারণ প্রবণতা । তা জনপ্রিয় ফুটবলার নেইমারই হোক বা স্টেফিগ্রাফই হোক।
আমাদের দেশে যেহেতু বিবাহ অনুষ্ঠান আয়োজনের সাথে এক বিশাল অর্থ ব্যয়ের যোগ রয়েছে আবার সমাজের উপর এর বৈষম্যমূলক প্রভাবও রয়েছে,তাই সমাজের শ্রেণী বৈষম্য ও অর্থ অপচয় রোধের জন্য হলেও বিবাহ অনুষ্ঠানকে ট্যাক্সের বিশেষ বিভাগের আওতায় আনতে হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×