somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ছাত্রলীগের কমিটিতে কি মঙ্গলগ্রহ থেকে কাউকে এনে দায়িত্ব প্রদান করা হবে !!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে অছাত্র, বিতর্কিতরা''প্রথম আলোর ২৩ ফেব্রুয়ারি'র অনলাইন সংস্করণের এই হেডলাইন নিউজটি দেখে যারপরনাই বিরক্ত ও সাথে সাথে হাসি পেল। আচ্ছা, ছাত্রলীগের কমিটিতে এদের অবস্থান হবে না , তবে কি মঙ্গলগ্রহ থেকে কাউকে এনে দায়িত্ব প্রদান করা হবে।
অন্য সময়ের কথা না হয় বাদ দিলাম গত সাত বছরে ছাত্রলীগের সংঘর্ষে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। যা বিভিন্ন সময়ে প্রথম আলোতেই প্রকাশিত হয়েছে।আর তাতে নিশ্চয়ই ছাত্রলীগের বর্তমানে পদ পাওয়া নেতারাই বীরত্ব প্রদর্শন করেছেন। আমরা যদি আমাদের স্মৃতি ভান্ডারে খোঁজ নেই তাহলে কি দেখব।
সিলেটের এম সি কলেজের শত বছরের পুরাতন ছাত্রাবাস কারা জ্বালিয়ে ছাই করেছে, ছাত্রলীগ।বিএম কলেজের প্রিন্সিপালের গায়ে হাত তুলেছে কারা, ছাত্রলীগ।ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর কারা হামলা চালিয়েছে, ছাত্রলীগ।বুয়েটের শিক্ষকদের উপর কারা হামলা চালিয়েছে,ছাত্রলীগ।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদকে হত্যা করেছে কারা, ছাত্রলীগ। অভিজিতকে দিনেদুপুরে কুপিয়ে মেরেছে কারা,ছাত্রলীগ।গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থী ছিনতাই করেছে কারা, ছাত্রলীগ।বিএনপি নেতৃত্বকে ''কুত্তার মত মারার ''হুমকি দিয়েছে কারা, ছাত্রলীগ।বিএনপি দলীয় সাবেক চিপ হুইফ জয়নাল আবেদীন ফারুককে মেরে হাত ভেঙ্গে দিয়েছে কারা, ছাত্রলীগ( যদিও পুলিশের পোশাকে)ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করে কারা, ছাত্রলীগ( ৯৬-০১ সরকারে থাকাকালীন)। ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মাথা ফাটিয়ে দেয়ার কথা না হয় বাদই দিলাম।
এভাবে যদি ছাত্রলীগের দুরন্ত ঐতিহ্যের কথা লেখা হয় তবে রিমের পর রিম কাগজ শেষ করলেও শেষ হবে না।আর টেন্ডারবাজি, দখলবাজি,মাদক ব্যবসা এগুলোর কথা উল্লেখ করার খুব বেশি প্রয়োজন থাকতে পারে না।সন্ত্রাস যারা করে তারাই তো এগুলো নিয়ন্ত্রণ করে এটাতো খুব স্বাভাবিক হিসাব।
তাই প্রথম আলোর নিউজ পড়ে আমি বাস্তবিক অর্থেই আশ্চর্য হয়েছি।দিনের পর দিন যারা রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের হুকুম তালিম করতে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে জীবনের ঝুঁকি নিয়েছে তাদেরকে দলীয় পদ না দিলেই সেটাই বরং বেঠিক কাজ হত।সেই বিচারে ছাত্রলীগ 'কেন্দ্রীয় কমিটি' গঠনে কোনো ভুল করেনি।তারা নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সঠিক লোকটিকেই বাছাই করতে পেরেছে।প্রথম আলো পুরো বিষয়টি অনুধাবন করতে ভুল করেছে।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×