somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিধবস্ত মানবতা ...

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''''লোগাং গণহত্যার কথা মায়ের মুখ থেকে বহুবার শোনা । সেদিন নানু কিভাবে তার দুই ছেলেকে নিয়ে পালিয়েছিলেন আর দৌড়াতে না পেরে কিভাবে একটা দোকানের পেছনে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছেন সেটা ভিজুয়ালাইজ করি... হত্যা তান্ডবের পরে নাকি লাশগুলোকে সারি সারি করে শুয়ে রাখা হয়েছিল লোগাং বাজারের ওখানে। আর যারা বেঁচে গেছিল তারা সেই এবড়োখেবড়ো হয়ে যাওয়া লাশগুলো থেকে খুঁজে বেড়াচ্ছিল হারিয়ে ফেলা স্বজনদের। আমি এখনো মামাবাড়ি যাওয়ার সময় লোগাং বাজারের সামনে গেলে চোখের সামনে সেই সারি সারি লাশের চিত্র ভেসে ওঠে। আর এখনতো ওখানে সবই সেটলারের বসতি!!!''''
- এটা কোনো সিনেমা বা নাটকের দৃশ্যপট নয় Decency Chakma' নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্রীর ফেসবুক কমেন্টস হচ্ছে উপরের ঘটনাটি।খুবছোটবেলা থেকেই দেশ-বিদেশের বিভিন্ন ঘটনা দূর্ঘটনার খবরাদি রাখার বিষয়ে এক ধরনের প্রবল আগ্রহ আমার মধ্যে বিদ্যমান।প্যালেস্টাইনে নির্বিচারে হত্য , সারি সারি লাশের খবর, বসনিয়ায় মুসলিম নিধন করে গণকবরে লাশ নিক্ষেপের সংবাদ, কাশ্মীরে ভারতীয় সৈন্যদের নির্লজ্জভাবে অন্তঃসত্ত্বা মহিলাদের তলপেট পরীক্ষা করে দেখার নিউজ সব খবরই মোটামুটিভাবে ছিল নখদর্পনে । কিন্তু আজ Imtiaz Mahmood এর ১৯৯২ সালে ১০ এপ্রিল লোগাং গণহত্যার ঘটনা পড়ে রীতিমত আঁতকে উঠেছি সাথে কিছুটা লজ্জাও পেয়েছি এই ভেবে দেশ-বিদেশের এত এত খবর প্রতিনিয়ত রাখি অথচ রাঙ্গামাটির পানছড়িতে সংঘটিত নৃশংষ গণহত্যার খবরটি পর্যন্ত জানিই না।যেখানে চার শতাধিক পাহাড়ি ন্ৃগোষ্ঠীভুক্ত নাগরিকদের নৃশংসভাবে মেরে ফেলা হয়। যাদের অনেকের লাশ পুড়ে অঙ্গার হয়ে গিয়েছিল।
লোগাং গনহত্যার খবর যে শুধু আমিই জানি না তা নয়, হয়ত আমার মত বাংলাদেশের অনেকেই এতবড় গণহত্যার খবরটি সম্পর্কে আমরা বিস্মৃত। এমনকি বাংলাদেশের কোনো জাতীয় দৈনিক বা ইলেক্ট্রনিক মিডিয়া এই গণহত্যার দিবসটি নিয়ে কোনো নিউজ হয়েছে কিনা আমি সন্দিহান। অন্তত আমার চোখে পড়েনি।
এই যে একটি দেশের বেশিরভাগ জনগোষ্ঠী নিকট অতীতে ঘটে যাওয়া একটি গণহত্যার খবর না জানা বা বিস্মৃত হয়ে যাওয়া , এটা কি নিঃসন্দেহে ভুক্তভোগীদের প্রতি উদাসীনতার বহিঃপ্রকাশ নয়।
পার্বত্য অঞ্চলের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নাগরিকদের যদি বাংলাদেশের মুল স্রোতে আনতে হয় তবে আমাদের অবশ্যই লোগাং গণহত্যর মত সংঘটিত ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যাগরিষ্ঠ নাগরিক হিসেবে এই দাবী আমাদের সমতলে বসবাসকারীদেরই তুলে ধরতে হবে। কারণ মানবতা শুধু আমাদের নয়, ঐ দূর্গম পাহাড়ে যারা বসবাস করে তাদেরও।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×