somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশকে মানবীয় ভূমিকায় সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাশের পিছনের বেঞ্চে বসে ঝিমাঁনো যে ছাত্রটির দৈনন্দিন কাজ, সেই ছেলেটি হঠাৎ একদিন টিচারের প্রশ্নের উত্তর যখন স্মার্টলি দিতে উঠে দাঁড়ায় তখন শুধু টিচারই নয়, ক্লাশের সহপাঠী বন্ধুরাও ঘাড় ঘুরিয়ে অবাক বিস্ময়ে চোখ বড় বড় করে তাকাবে কেউ আবার চোখ কচলেও দেখতে পারেন ভুল দেখছেন নাতো এই ভেবে।ঝিমুঁনি স্বভাবের ছেলেটির হঠাৎ স্মার্ট আচরণে টিচার এবং সহপাঠীদের অবাক হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। এ অবস্থায় অবিরাম ঝিমুঁতে থাকা ছেলেটিকে তখন তার অবস্থান প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হয়।তাতে কেউ তার প্রতি আস্থা রাখে ,কেউবা সন্দেহের দৃষ্টিতে চোখ কুঞ্চিত করে তাকায়।
রাজধানীর কল্যাণপুরে কথিত জঙ্গী বিরোধী অভিযানের সংবাদ প্রচারিত হওয়ার পর পুলিশের অবস্থা অনেকটাই ঝিমুঁনি স্বভাবের ছেলেটির দশা হয়েছে।ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে এই বীরত্বপূর্ণ কাহিনী দেখে অনেকেই কিন্তু অবাক বিস্ময়ে টিভি পর্দার দিকে তাকিয়ে ঠাকে। কিন্তু দিন যত বাড়তে ঠাকে ,প্রত্যেকের ঘুমের ঘোর তত কাটতে ঠাকে ।একসময় স্নায়ুতন্ত্র সতেজ হয়ে কার্যকারিতা শুরু করে ,সমস্যার শুরুটা হয় তখনই ।মানুষ ভাবতে শুরু করে , আরে আমাদের ঝিমুঁতে থাকা পিছনের বেঞ্চের ছেলেটা হঠাৎ করে কিভাবে এতটা স্মার্ট হয়ে গেল ?
মানুষের আর কি দোষ ! এইতো সেদিন কল্যাণপুর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রাজধানীর হাই-সিকিউরড এলাকায় বলতে গেলে সন্ধ্যা মিলিয়ে যাওয়ার আগেই আলো থাকতে থাকতে মোটামুটি খোলামেলা জায়গায় হলি আর্টিসান বেকারিতে কয়েকজন জঙ্গী সন্ত্রাসী হামলা চালায় তখন কিন্তু পুরো জাতি দেখেছে পুলিশ বাহিনীর অসহায়ত্ব !! যার পরিণাম ছিল বাংলাদেশের ইতিহাসের ভয়াবহ জঙ্গী হামলায় পুলিশের উর্ধবতন দুই সদস্যসহ দেশী-বিদেশীসহ ২৪ জনের মৃত্যু।আহত হয়েছে অসংখ্য নিরাপত্তা সদস্য।
তাই হঠাৎ করে পুলিশবাহিনীর স্মার্ট আচরণে কেউ যদি সন্ধিগ্ন চোখে তাকায় তবে অবশ্যই আপনাকে তাদেরকে আস্থায় নিতে হবে। কারণ জনগণের আস্থা অর্জন পুলিশ বাহিনীর দায়িত্বের মধ্যেই পড়ে।আর তা অর্জন করতে হবে কাজের মাধ্যমেই।হঠাৎ করে অনন্ত জলিলের (তাঁর প্রতি সম্মান রেখেই বলছি)মত সবকিছু ভেঙেচুড়ে চুরমার করে অষ্টাদশী সুন্দরী নায়িকাকে উদ্ধার করবেন তা শুধুমাত্র ''বাংলাদেশের চলচ্চিত্রের ব্যবসা হয় না বলে চিৎকাররত গামা লেভেলের সিনেমা পরিচালকরাই'' বিশ্বাস করতে পারে , দর্শক বিশ্বাস করে না।

তাই পুলিশ বাহিনীকে ''এলিয়েন হিসেবে হঠাৎ কোনো অতিমানবীয়'' অভিযান নয় , মানুষ হিসেবে মানবীয় ভূমিকায় সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। তখন মানুষ তাদের কাজের জন্যই পুলিশ বাহিনীর প্রতি আস্থা রাখবে,টিভিতে লাইভ প্রচার বন্ধ রেখে বা ফেসবুকে স্ট্যাটাস দীয়ে বিশ্বাস করাতে হবে না।

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×