somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের মন সত্যিই খুব অদ্ভুত !

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন একটা লেখা নিয়ে খুব ব্যস্ত ছিলাম।যতক্ষন শেষ হচ্ছিল না , ঘুমিয়েও স্বস্তি পাচ্ছিলাম না। বলতে গেলে নির্ঘুম কয়েক রজনী কাটিয়ে্সেদিন বেলা ১ টার দিকে লেখাটা শেষ হলে দেহমনে এক ধরনের ফুরফুরেভাব চলে আসে।যার প্রভাবে অবেলায় একটু ঘুমিয়ে পড়ি।কিন্তু বিকাল চারটার দিকে ঘুমের মধ্যে হঠাৎ নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল ,হয়ত মারা যাচ্ছি। অথচ এই পরিস্থিতিতে বেঁচে থাকার ভয়াবহ ধরনের আকুলতা তৈরি হল আমার।ঝুঁকি না নিয়ে উঠে পড়ি,কারণ কেন জানি মনে হচ্ছিল ঘুমিয়ে থাকলে বোধ হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। উঠে ল্যাপটপ খুলেই দেখি ব্রেকিং নিউজঃপ্রধানমন্ত্রীর মাহাবুবুল আলম শাকিল আর নেই। দ্রুত মূল সংবাদে ঢুকে দেখি তখনো নিউজ আসছে। নিউজ এজেন্সিগুলো শুধু এটুকু জানাতে পেরেছে গুলশানের এক রেস্টুরেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।কয়েক মুহূর্ত চুপ হয়ে থাকলাম।চেনা নেই জানা নেই , রাজনৈতিক দর্শনেও মিল নেই সেই লোকটার মৃত্যুতে কেন খারাপ লাগছে! শুধু খারাপ লাগছে বললে ভুল হবে খুব খারাপ লেগেছে ! আমাদের দৈনন্দিন জীবনে বহুমুখী স্বার্থের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ সংকুচিত হয়ে আসা সমাজে শাকিল সাহেবের মত মানুষের খুব দরকার। ক্ষমতার তীব্র উত্তাপে যারা প্রতিপক্ষ রাজনৈতিক দর্শনের অগ্রজদেরও সম্মান জানাতে কুন্ঠাবোধ করেন না ভুলে যান না শাকিল সাহেব সেই বিরল প্রজাতির মানুষ ছিলেন। অথচ সেই সমাজের জন্য অতি প্রয়োজনীয় মানুষগুলোই কেন জানি দ্রুত হারিয়ে যায়! গত দুদিনে পরপর দুটি মৃত্যু আমাকে গভীরভাবে তাড়িত করল।অথচ তারা কেউই আমার আত্মীয়, সুহৃদ বা পরিচিতজন না!
মানুষের মন সত্যিই খুব অদ্ভুত
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×