somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘Divide & Rule’......!!

২৮ শে মে, ২০১৭ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃটিশরাজে শাসন দেখেছে সেরকম লোকের সংখ্যা এখন আর নেই বললেই চললে ।তবে রেখে যাওয়া বিভিন্ন পলিসি দিয়ে তাদের শাসনব্যবস্থা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া যায়।এক অর্থে বৃটিশদের সফলই বলতে হবে। প্রায় ৭০ বছর আগে এদেশ ছেড়ে চলে গেলেও তাদের ক্ষমতায় টিকে থাকার অনেক নীতিই খুব ভালো ভাবেই প্রতিষ্ঠা করে যেতে সক্ষম হয়েছে তারা। তার মধ্যে অন্যতম হচ্ছে সাত সমুদ্দুর তের নদীর ওপার থেকে এদেশে এসে তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে নীতি গ্রহণ করেছিল সেই বিতর্কিত ‘Divide & Rule’। অর্থাৎ নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করো এবং শাসন করো। সেই নীতি গ্রহণ করে কখনো হিন্দু-মুসলিম বিভাজন তৈরি, কখনো ভিন্ন ভাষা-ভাষীদের মাঝে দ্বন্দ তৈরি। কখনো আঞ্চলিকভাবে দ্বন্দ সংঘাতে ইন্ধন দিয়েছে। আর তারা নির্বিঘ্নে শাসন ক্ষমতা চালিয়ে গেছে। তবে এই নীতিও একদিন তাদের শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে পারেনি। অনিবার্য কারণেই তারা শেষ পর্যন্ত অস্বাভাবিক বিভক্তির মাধ্যমে রাজ্যপাট গুটিয়ে তল্পিতল্পাসহ চলে যেতে হয়েছে। কিন্তু চলে যাওয়ার সময়ে সাম্রাজ্যবাদকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে কুখ্যাত রাজনৈতিক পলিসি Divide & Rule’এ অঞ্চলের শাসকগোষ্ঠীর হাতে দান করে গেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ , ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন শাসকগোষ্ঠী সফলভাবে বৃটিশরাজের ‘Divide & Rule’ পলিসি প্রয়োগ করছে। এদের মধ্যে বাংলাদেশে এটা প্রয়োগ হচ্ছে অত্যন্ত সৃজনশীল পদ্ধতিতে। ফলশ্রুতিতে সাধারণ মানুষ এমনকি অনেক বুদ্ধিদীপ্ত নাগরিক জানেনই না কখন এবং কিভাবে সরকারের টিকে থাকার পলিসি Divide & Rule’দ্বারা তার চিন্তা জগত দখল বা হ্যাক হয়ে গেছে। হ্যাক শব্দটা ব্যবহার করার কারণ হচ্ছে সরকারের বর্তমান Divide & Rule’পলিসি অনেকটা সাধারণ মানুষের চিন্তাজগত বা মস্তিস্ককে নিয়ন্ত্রণ করার মতই। অর্থ্যাৎ সরকার অনুশ্রুত পথ বা পদ্ধতিতে সবাইকে বা হ্যাক হওয়া সাধারণ মানুষকে ভাবতে উৎসাহিত করা বা বাধ্য করা। সর্ব-সাম্প্রতিক কালের সুপ্রিম কোর্টের সামনে আইনের শাসনের প্রতীক ভাস্কর্য বা মূর্তি বিতর্ক সরকারের Divide & Rule’এর সফল প্রয়াস। কারণ সরকারপ্রধান বা সরকারের দায়িত্বশীল লোকজন এ বিষয়ে এমন শিশুসুলভ ভাব করছেন যেনো তারা ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারেন না। সুপ্রিম কোর্টের সামনে সম্ভবত মঙ্গলগ্রহ থেকে এক রাতে পথ ভুলে এসে গ্রীক দেবী এসে অবস্থায় দাড়িয়ে গেছে। পরদিন রাস্তায় সূর্য ওঠার পরে এদেশের বেশিরভাগ মেয়েকে শাড়ী পরিহিত অবস্থায় দেখে কারো কাছ থেকে একখানা সুতি শাড়ি পড়ে চেয়ে নিয়েছেন।
পর্যবেক্ষণঃ Divide & Rule’পলিসি’র মাধ্যমে টিকে থাকা ভোটারবিহীন নির্বাচনে কর্তৃত্ববাদী সরকার খুব ভালোভাবেই জানে বাংলাদেশের প্রধান ঈদগাহ ময়দানের সামনে সুপ্রিম কোর্ট চত্বরে এই ভাস্কর্য বা মূর্তি স্থাপন করলে এদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও ধর্মপ্রাণ জনগোষ্ঠী এ বিষয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখাবে। আর ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ গোষ্ঠীর পক্ষে নির্বিরোধী অবস্থান গ্রহণ করবে।অন্যদিকে যারা শিল্পসংস্কৃতির সাথে জড়িত খুব স্বাভাবিক কারণেই তারা এর প্রতিবাদ করবে। কিন্তু তাদের সংখ্যা যেহেতু কম তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান করতে কোন বাধা নাই।
প্রশ্নঃ জেনেশুনে কেন এই ধরনের ভাস্কর্য বা মূর্তি স্থাপন করতে দিলো ?
উওরঃ Divide & Rule’এবং এর মধ্য থেকে সর্বোচ্চ রাজনৈতিক ফায়দা তুলে নেওয়া।
মন্তব্যঃএকই অস্ত্র বার বার ব্যবহার করলে একসময় সাধারণ মানুষ অস্ত্র ব্যবহারকারীদের দিকে সেই অস্ত্র ঘুরিয়ে ধরে !! Divide & Rule’বিতর্কিত ও কুখ্যাত রাজনৈতিক পলিসি ব্যবহারের মাত্রা সম্ভবত সাম্প্রতিক সময়ে একটু বেশিই......!!!!
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৭ রাত ১:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×