কাল যখন আমার মৃত্যু হবে
অঘোষিত এক নিয়মে আমাদের দামী সব বিচানা থেকে
নামিয়ে দেবে সবাই ।
বারিন্দার পিপাসু মাটির উপর
নোংরা এক মাদুরে
পড়ে রবে আমার শব ।
আমার প্রান হীন দেহ ভীতু মানুষগুলো
দুর থেকে কাদঁতে কাদঁতে
ভেজাবে বারিন্দার মাটি ।
সলিমের মা , সগিরের বধু তারাও কাদঁবে
আমার মা-বোনের কান্না দেখে মুখে আচল ডিবে ।
তারপর,
কতোনা অপরিকল্পিত আয়োজনের পর
আমার শব বয়ে নিয়ে যাবে
অন্ধকার কবরের দিকে ।
দোয়া আর দরূদ পড়তে পড়তে
আপনজনেরা নতুন সাজে সাজাবে আমাকে .
অন্ধকার এক অপরিচিত ঘরে
আমাকে রেখে একে একে
চলে আসবে সবাই .
আমার প্রানহীন দেহ
আপন করে নেবে কবরের মাটি .
আর তোমাদের পৃথীবীতে
কদিন পর ভূলে যাবে সবাই .
আমি মরহুম হব
হব প্রয়াত ,হব কত বিশেষনে.
ধীরে ধীরে মিশে যাবো মাটির সাথে.
হয়ত আঁশ হবো দোঁয়াশ মাটি.
আমার মাংশ পঁচা আঁশে
তোমরা ফলাবে শস্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




