somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠের অনুভবে সোহানী আপু' র জীবন ও জীবিকার গল্প

০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সামহোয়্যারইন ব্লগ অঙ্গন কে নিজের আঙিনা ভাবার আরাম দায়ক অনুভব টুকু যাদের সানিধ্যে পেয়েছি। অনান্য গুরুজন সহ যে আমাকে সত্যিকার ভাবেই শাসন করার দাবীদার ! তিনি হচ্ছেন আমাদের ব্লগের মেহনতী মানুষের কন্ঠস্বর চীর নবীন ব্লগার সোহানী আপা। অসম্ভব মেধাবী পরিশ্রমী এবং নেতৃত্ব গুন সম্পন্ন আপু’ র সুদীর্ঘ বর্ণিল ব্লগ জীবন দারুণ ভাবে আমাদের সামনে উনার লেখক এবং ব্লগার পরিচয়ের সার্থকতা প্রমাণ করে।

এবারের বই মেলায় আমাদের ব্লগে' র পরিচিত মুখ প্রিয় ব্লগার সোহানী আপু’র একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। ব্লগে যদিও উনি জীবনমুখী বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখেন, কিন্তু মেলায় প্রকাশিত বই টি গল্পের বই। প্রথমত উনি চমৎকার মুন্সিয়ানা দেখিয়েছেন শিরোনাম নির্বাচনে! ততোধিক চমক ছিল আমাদের ব্লগারদের জন্য ব্লগের প্রিয়মুখ “ আহমেদ জী এস ভাইয়ার ভূমিকা অংশটুকু !!! বই এর নাম “ জীবন ও জীবিকার গল্প”


বেশ মানানসই প্রচ্ছদ সহ চমৎকার শিরোনামের এই বই মোট ১৪ টি গল্প নিয়ে সাজানো হয়েছে। এবং হ্যাঁ সব গল্প ই জীবন ও জীবিকা সংক্রান্ত। ঘুরে ফিরে জীবন সংগ্রাম বাস্তবতার কষাঘাত। আমার সব চাইতে ভালোলাগার গল্প যোদ্ধা এবং একজন হাফ মানুষের গল্প।


লেখকের কথা’ য় সোহানী আপু যেমন লিখেছেন – যদিও গল্প না বলে টুকরো টুকরো ঘটনা বলতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। গল্পের প্রতিটি চরিত্রই আমার কিংবা আপনার পাশের কোন পরিচিত মুখ। ঠিক তাই প্রথম গল্পের প্লটের কাছাকাছি বেশ বিখ্যাত একটি হলিউড মুভি আছে। কনফ্লিক্ট ও আমাদের কাছের বা পরিবারের গল্প। জলে ভাসা পদ্মে উঠে এসছে বিশ্ববিদ্যালয় জীবনে সহপাঠীদের কথকতা। মানুষ কিংবা অমানুষ তো আমাদের দেশের ভবিষ্যৎ কালচার। পিশাচ গল্পের ঘটনা পত্রিকায় খবরে বেশ পুঙ্কখানুপুঙ্খ রূপে উঠে আসে, যদি ধরা পরে বা প্রমাণিত হয়।


সোহানী আপুর বই নিয়ে আহমেদ জী ভাই বলেছেন, ব্লগার পদ্মপুকুর, জুল ভার্ন ভাইয়া লিখেছেন। উঠে আসা সীমাবদ্ধতা নিয়ে লেখক নিজের যুক্তি সাজিয়ে সামনে এনেছেন। একজন পাঠক হিসেবে সেসব নজরে আসার পর ও আমার প্রতিক্রিয়া বই এর গল্পের পরিচিতিতেই রাখলাম। কারন লেখক বিস্তারিত ভাবে ই পাঠকদের সামনে ব্যাখ্যা দিয়েছেন। তারমানে নিজের সীমাবদ্ধতা এবং দুর্বলতা টুকু উনার নজরে আছে। এবং অবশ্যই সেই দুর্বলতা কাটিয়ে উঠবেন পরবর্তী প্রকাশনায়।

লেখা শেষে বা দিনশেষে যাই বলি যে কোন লেখকের জন্য এ এক পরম আরাধ্য ছাপার অক্ষরে নিজের লেখার প্রকাশ। আর ব্লগার রা তো প্রায় সবাই শখের লিখেয়ে, তাদের জন্য অনুভব অনুভূতি সবকিছুই অন্যমাত্রা পায় নিজের লেখা কাগজে ছাপা হলে। প্রিয় প্রিয় আপু (অবশ্যই প্রথমে উনি আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আপু) এবং সুপ্রিয় ব্লগার সোহানী আপু বই এর সাফল্য কামনা করছি।


ছবি ও লেখাঃ মনিরা সুলতানা।


সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১১:০৬
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মেড ইন বাংলাদেশ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:২২


দেশপ্রেমের সংজ্ঞাটা আমাদের দেশে ঋতুভেদে বদলায়। তবে ২০২৪-এর জুলাই পরবর্তী সময়ে আমরা এক নতুন ধরনের সিজনাল দেশপ্রেম দেখলাম। একে বলা যেতে পারে "রিটার্ন টিকিট দেশপ্রেম"। যারা দেশে বিদেশে আরাম-আয়েশে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮

ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ মায়ের... ...বাকিটুকু পড়ুন

×