somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী,

আসসালামু আলাইকুম। আশারাখি ভালো আছেন। আমি আজকের এই পত্র ২০ লক্ষাধিক বেকার এবং কোটি ছাত্রসমাজের পক্ষ থেকে লিখছি। আমাদের একটাই দাবি চাকরিতে প্রবেশের বয়সসীমা যেন ৩৫ করা হয়। আমাদের দাবির প্রেক্ষিতে বিভিন্ন সময় মানববন্ধন এবং সমাবেশ করেছি, যা শান্তিপূর্ন এবং সুশৃঙ্খল ছিল। কিন্তু আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি কিনা জানি না।

আপনি সরকারি চাকুরিজীবীদের অবসরের বয়সবৃদ্ধি, দ্বিতীয় পর্যায়ে বেতনবৃদ্ধি এবং অন্যান্য সুবিধা উপহার দিলেন। কিন্তু বেকারদের কি উপহার দিলেন? আমাদের একটাই দাবি - সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ বছর যেন করা হয়।

আমাদের এই একটা দাবি এখন পর্যন্ত আপনি গ্রহণ করলেন না। আপনার নির্বাচনী ইশতেহার ছিল- প্রতি ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। তারপরও ২০ লক্ষাধিক মানুষ বেকার। সরকারি চাকরি নিতে গেলে প্রশ্ন ফাঁস, মামা-ভাগিনার দৌরাত্মসহ নানা সমস্যা সৃষ্টি হয়। তারপরও অসহায় বেকাররা প্রস্তুতি নিয়ে চলেছে, যুদ্ধের ময়দানে লড়ে যাচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে। তাদের শুধু একটু সুযোগ দরকার এবং সময় দরকার। সেশনজট, দুর্নীতি, কোটা পদ্ধতি, একই সঙ্গে একাধিক চাকরির পরীক্ষা ইত্যাদি কারণে বুঝে ওঠার আগেই বয়স ৩০ পেরিয়ে যায়। এই অসহায় মানুষগুলার শেষ সম্বল আপনি।

আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী। আপনি ছাড়া আমাদের কে আছে বলুন? আমরা মনেকরি, আপনি আমাদের শেষ ভরসা।

ভালো থাকবেন। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। ধন্যবাদ।
Maniruzzaman-Dinajpur
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×