স্টাফ রিপোর্টার : মুক্তাগাছায় দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো নোমান । মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের মহিষতারা গ্রামে দাদার পাশে শেষ বিছানায় আজ বৃহস্পতিবার শুইয়ে দেয়া হয় ।মুক্তাগাছা (ময়মনসিংহ) ঃ সমুদ্রে পর্যটনকে নির্বিঘœ করা, সতর্কতা বৃদ্ধি, পর্যটকদের নিরাপত্তা জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্বশীল হওয়া, লাশ উদ্ধারে স্থানীয় প্রশাসন ও উদ্ধারের সাথে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সমুদ্্ের শিক্ষার্থীদের ভ্রমনের ক্ষেত্রে কর্তৃপক্ষ ও সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার দাবী জানানোর মধ্য দিয়ে সেন্টমার্টিনের সাগরে ভেসে নিহত আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার ইসলাম নোমানের লাশ দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জানাজা নামাজ শেষে নোমানের লাশ তার গ্রামের বাড়ি মুক্তাগাছার টান মহিষতারায় নিজ বাড়ী সংলগ্ন মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে দাদা এনায়েত উল্লাহ মাস্টারের কববের পাশে দাফন করা হয়। এর আগে সাগরে ভেসে নিহত নোমানের লাশ এক নজর দেখতে তার মুক্তাগাছা শহরের লক্ষ্মিখোলার বাড়িতে ভোর থেকেই শোকার্ত মানুষের ঢল নামে। কক্সবাজার থেকে আলিফ ফ্রিজার সার্ভিসের একটি এ্যাম্বোলেন্সে করে বৃহস্পতিবার সকাল ৯টায় নোমানের মরদেহ মুক্তাগাছা শহরের লক্ষীখোলার বাড়িতে পৌছে। এ সময় সেখানে এক হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা হয়। মা, বাবা, ছোট বোন আর আত্মীয় স্বজনদের আহাজারিতে সেখানকার বাতাস ভারি হয়ে উঠে। বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমায়। করুন পরিনতির শিকার এ মেধাবী ছাত্রের লাশ দেখে সকলের চোখ জলে ভরে উঠে। এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, এসিল্যান্ড, শিক্ষা অফিসারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তারা তার লাশ দেখতে সেখানে ছুটে যান। সকাল সাড়ে ১০টায় স্থানীয় পৌর গোরস্থান মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্টিত হয়। সেখানে স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, উপজেলা চেয়ারম্যান বদর উদ্দিন আহমেদ, পৌর মেয়র আঃ হাই আকন্দসহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা র্কমচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ তার জানাজা নামাজে অংশ নেন। সেখানে জানাজা নামাজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তার পরিবারের সদস্য ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সমুদ্র ভ্রমনে সতর্কতা সৃষ্টি করা, সমুদ্রে পর্যটনকে নির্বিঘœ করা, সতর্কতা বৃদ্ধি, পর্যটকদের নিরাপত্তা জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো দায়িত্বশীল হওয়া, লাশ উদ্ধারে স্থানীয় প্রশাসন ও উদ্ধারের সাথে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সমুদ্্ের শিক্ষার্থীদের ভ্রমনের ক্ষেত্রে কর্তৃপক্ষ ও সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখার দাবী জানানোর পাশাপাশি মরহুমের জন্য সকলের দোয়া প্রার্থনা করা হয়। পরে তার গ্রামের বাড়ি টান মহিষতারা ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তার লাশ দাফন করা হয়। রাজধানীর আহসানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থীর একটি দল সেন্টমার্টিন ভ্রমনে যায়। সাগর সৈকতে গোসলের সময় সোমবার স্রোতের টানে কয়েকজন শিক্ষার্থী ভেসে যায়। এদের মধ্যে ৪জন শিক্ষার্থী নিখোঁজ হয়। বুধবার শারিয়ার ইসলাম নোমানের লাশ সাগর থেকে উদ্ধার করা হয়। সে মুক্তাগাছা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের একমাত্র ছেলে। আেরো
মুক্তাগাছায় দাদার কবরের পাশে চিরনিদ্রায় নোমান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।