মুক্তাগাছায় শ্রীমতির খাবার মাটি তৈরির উত্তরসূরী সংকট
২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাঁচামালের অভাব ও ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় ময়মনসিংহে খাওয়ার মাটি তৈরির কারিগর কুম্ভকার সম্প্রদায়ের দুর্দীন চলছে । জানা যায়, মানুষ মাটি খায় সভ্য সমাজে এটি খুবই অজানা কথা । মানুষ সত্যি মাটি খায় এবং তা বাজারে পাওয়া যায় । এর নাম চেরা মাটি । ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলে প্রচলিত একটি বদভ্যাস যা খুবই আদিম এই চেরা মাটি খাওয়ার প্রচলন কোন কোন গ্রামের দরিদ্র মানুষের মধ্যে এখনো লক্ষ্য করা যায় । বিশেষ করে পোয়াতি মহিলাদের এই মাটির প্রতি বিশেষ আকর্ষণ । বাজার থেকে প্রয়োজনীয় মাছ তরকারির পাশাপাশি দু’এক টাকার চেরা মাটিও কিনেন তারা । একজন মাটি খেকো মহিলার কাছে প্রশ্ন করে জানা যায় , তাদের মা , দাদী এমনকি নানা- নানীও মাটি খেতেন । এটি একটি সখের খাবার । পেট ভরার চাইতে এর মজা খুব । ময়মনসিংহে মুক্তাগাছা দরিচারআনি বাজারে মাটি বিক্রেতা চন্দন পাল জানান, তার বাবা প্রয়াত সুশিল পালও এই মাটি বিক্রি করতেন । তিনি নিজেও এই মাটি খেতেন । মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের গাড়াইকুটি গ্রামের কুম্ভকার সম্প্রদায়ের মাটি তৈরীর কারিগর শ্রীমতি পাল (৭০) জানান , পরম্পরাগতভাবে তার পূর্ব পুরুষগণ এই মাটি তৈরী করে আসছেন । বিশেষ এক ধরনের মাটি যাতে বালু নেই নাম তার চেরা মাটি । হালকা আগুনে পুড়িয়ে এটি প্রস্তুত করা হয় । তারা গ্রামে-গঞ্জে এই মাটি ফেরি করে বিক্রি করে থাকেন । তিনি জানান , এক সময় ময়মনসিংহ জেলার সর্বত্র ব্যাপক চাহিদা ছিল । পেশায় জড়িত ছিল কয়েক হাজার পরিবার। এখন কমছে । মাটি খাওয়ার প্রচলন উঠে যাওয়ায় এবং লাভ কম হওয়ায় মাটি তৈরির কাজে জড়িত হবেন এমন উত্তরসূরী পাওয়া যাচ্ছে না বলে জানান শ্রীমতি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুন