somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তাগাছায় হোন্ডা বেচে ঘোড়া ক্রয় নিজামউদ্দিনের

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

muktagachanews.blogspot.com মনোনেশ দাস : মুক্তাগাছার পাড়াটঙ্গির বাসিন্দা নিজাম উদ্দিনের (৬৫) বাহন ঘোড়া । ঘোড়ায় চড়ে তিনি মুক্তাগাছাসহ আশপাশের জেলা উপজেলাগুলোতে যাতায়াত করে থাকেন । এখনও ঘোড়ার ব্যবহার করে বাপ দাদার ঐতিহ্য ধরে রেখেছেন তিনি । মুক্তাগাছার জমিদারদের সাথে নিজাম উদ্দিনের বাবা দাদার ছিল খুবই সখ্যতা । জমিদারগণ হাতিতে চড়ে চলাফেরা করতেন । আর তার বাবা দাদা চড়তেন ঘোড়ায় । আজ থেকে ৫৫ বছর আগে যখন নিজাম উদ্দিনের বয়স মাত্র ১০ বছর তখন বাবার কাছ থেকে রপ্ত করেন ঘোড়া চলানো । সেই থেকে তিনি ঘোড়া চালান । এ পর্যন্ত প্রায় ২ ডজন ঘোড়া ব্যবহার করেছেন তিনি । সর্বশেষ ২০১২ সালে ব্যবহৃত ঘোড়াটির মৃত্যু হলে জাপানি হোন্ডা কোম্পানীর একটি মোটর সাইকেল ক্রয় করেন । ছোট বেলা থেকে গড়ে উঠা অভ্যাস ঘোড়া চালানো তাই হোন্ডা চলাতে ভালো লাগছিলো না। চলতি সপ্তাহে হোন্ডাটি বিক্রি করে পৌনে ২ লাখ টাকায় ক্রয় করেছেন ভারতীয় জাতের একটি ঘোড়া । ঘোড়া চালিয়ে এখন তিনি স্বাচ্ছন্দ ভোগ করছেন । ঘোড়ার খাওয়া বাবদ প্রতিদিন ১শ’ টাকা খরচ হয় । ২ দিনেই ঘোড়াটি তার ভক্ত হয়ে গেছে । জানা যায় ,পৃথিবীতে যে সমস্ত বিশ্বস্ত ও প্রভূভক্ত প্রাণী রয়েছে তার মধ্যে ঘোড়া অন্যতম । প্রাচীনকালে ঘোড়া বিশ্বস্ত এবং জীবন রক্ষাকারী যুদ্ধ সহযোগী হিসাবে প্রতিপালিত হতো । প্রাচীন সভ্যতার বিলোপ আধুনিক সভ্যতার ক্রমবিকাশে কমে যাচ্ছে ঘোড়া । গাণিতিক অশ্বক্ষমতার উদ্ভাবন হয় ঘোড়া থেকে। বাংলাদেশে ঘোড়ার গাড়ির প্রচলন হয় ১৮৫৬ সালে । বর্তমানে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে ৩২টি এবং সারদা পুলিশ একাডেমিতে ৪০টি ঘোড়া রয়েছে । জাতীয় ক্রীড়া , স্বাধীনতা দিবস , বিজয় দিবস , বাৎসরিক কুচকাওয়াজ , শ্রেষ্ঠ সৈনিকদের পদক বিতরণ প্রভৃতি অনুষ্ঠানে এসব ঘোড়া দিয়ে নানা রকম ক্রীড়া কৌশল প্রদর্শন করা হয় । নিজাম উদ্দিন জানান , যান্ত্রিক সভ্যতায় বিভিন্ন যানবাহন ঘোড়াকে পেছনে ফেলে দিয়েছে । আমার ঘোড়া চালানো দেখে নতুন প্রজস্মরা জানবে প্রাচীন লোক ঐতিহ্যের কথা । ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) : ঘোড়ায় চড়ে বিভিন্নস্থানে যাতায়াত করেন নিজাম উদ্দিন
ময়মনসিংহে ৬৮০ মন্ডপে দুর্গাপূজা
ময়মনসিংহে ৬৮০ টি মন্ডপে দুর্গাপূজা। ময়মনসিংহে এবছর ২০১৪ সালে ময়মনসিংহে ৬৮০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে । ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদরে , মুক্তাগাছায় , ফুলবাড়ীয়ায় , ফুলপুরে, হালুয়াঘাটে , ভালুকায়, ত্রিশালে, গফরগাঁওয়ে , ঈশ্বরগঞ্জে, গৌরীপুরে , নান্দাইলে , ধোবাউড়ায় এবং তারাকান্দায় দুর্গাপূজাস্থল মন্ডপগুলিতে পুরোদমে চলছে মূর্তি তৈরির কাজ । জেলা পূজা উদযাপন পরিষদের নেতা শংকর কুমার সাহা জানান , ইতিমধ্যে সকল মন্ডপ কমিটি পূজার প্রস্তুতি বিষয়ক আলোচনা করেছেন । পুলিশ ও প্রশাসন সূত্র জানায় , দুর্গাপূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে । মুক্তাগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান , এবছর ১০১টি মন্ডপে জাকজমক ভাবে দুর্গাপূজার প্রস্তুতি নেয়া হয়েছে । গত বছর শিবমূর্তি চুরি হওয়ায় দুর্গাপূজা কার্যক্রমে কিছুটা হলেও ব্যাহত হয় । শিবমূর্তি পাওয়া যাওয়ায় আবারও হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দ ফিরে এসেছে । ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৪৭টি স্থায়ী-অস্থায়ী পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উদযাপনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী (২৯ সেপ্টেম্বর ) সোমবার ষষ্টি পূজা ও দেবীর বোধন, মঙ্গলবার দেবী ষষ্টী ও অদিবাস, বুধবার সপ্তমী পুজা, বৃহস্পতিবার মহা-অষ্টমী পুজা ও শুক্রবার মহা-নববী শেষে বিজয়া দশমী। ৫ দিন ব্যাপি চলবে এ দুর্গোৎসব। সারা দেশের ন্যায় গৌরীপুরের শিল্পীরা ইতিমধ্যেই প্রতিমা নির্মানের কাজ প্রায় শেষ করে শুধু প্রতিমার পরিচ্ছদ আর রং করার কাজ বাকী রেখেছেন। এ ছাড়া সার্বজনিন ন্থায়ী মন্দির গুলো ঝাড়-মুচ রং ও অস্থ্য়াী মন্দির নির্মান করে সুদৃশ্য বিশাল প্যান্ডেল,তোরণ নির্মানের কাঠামো তৈরী এবং বর্ণাঢ্য আলোকসজ্জার কাজও শুরু করেছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি অরুন চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর জানিয়েছেন,এ বছর গৌরীপুর পৌর শহরে ১২টি পূজাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ৪৭টি পূজা অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। তার মাঝে পৌর এলাকার দুর্গাবাড়ী, বাগানবাড়ী, কালিখলা, ঋষিবাড়ী, মাষ্টারপাড়া,হরিজন পল্লী, ষ্টেশনরোড, মধ্যবাজার, মধ্যবাজার পালমন্দির, চকপাড়া, সরকারপাড়া মন্দির,পূর্ব দাপুনিয়া, ও উপজেলার গৌরীপুর ইউনিয়নে ২টি, রামগোপালপুর ইউনিয়নে ৪টি,সিধলা ইউনিয়নে ২টি, ডৌহাখলা ইউনিয়নে ৭টি,অচিন্তপুর ইউনিয়নে ৭টি, মইলাকান্দা ইউনিয়েনের শ্যামগঞ্জ বাজারে ৪টি,সহনাটি ইউনিয়নে ১টি,মাওহা ইউনিয়নে ৩টি ও বোকাইনগর ইউনিয়নে ৬টি সার্বজনিন বারোয়ারী দুর্গাপূজা আয়োজন করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×