চাঁদের বুকে সাঈদীর বিতর্কিত ছবি প্রচারের পর সারা অনলাইনে চলছে এক নতুন জোয়াড়, সবাই একে একে তাদের নিজেদের ছবি চাঁদের বুকে সেটে দিয়ে সেই ছবি প্রকাশ করছেন।
চাঁদ নিয়ে যখন এত আলোড়ন তখন একটা ছবি হয়ে যাক।
ছবির ইংরেজী নাম 'অ্যা ট্রিপ টু দ্য মুন'...
এটা একটা ফ্রেঞ্চ ভাষার সাইলেন্ট ফিল্ম। এই ছবির বিশেষত্ব হলো এটি পৃথিবীর সিনেমা সৃষ্টির ইতিহাসের প্রথম দিককার ছবি এবং এটাই পৃথিবীর প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র। এর পরিচালক জর্জ মেলিস এর পরিচয় অনেকেই হয়তো গতবারের অস্কারে যাওয়া মার্টিন স্কোরোসিসের ফিল্ম ''হুগো'' তে পেয়েছেন।
এই ছবির কাহিনী জুলভার্নের 'ফ্রম আর্থ টু দ্য মুন' এবং ওয়েলস এর 'দ্য ফাষ্ট ম্যান ইন দ্য মুন' থেকে লুজলি বেইসড।
১৯০২ সালের এই ছোট দৈর্ঘ্যের ছবিটা দেখে ফেলুন, চলচ্চিত্রের একটা ইতিহাস দেখা হয়ে যাবে।
গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়; শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়। অন্যদের জমির আইল কেটে নিয়ে নিজেরটুকু প্রশস্ত সময় সময়; অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন