somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝিনাইদহের গপ্পো

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝিনাইদহ মানে কি জানেন? ঝিনাই মানে ঝিনুক আর দহ হলো ফার্সী শব্দ মানে পাড়া বা এলাকা, মানে দাড়ায় ঝিনুকের এলাকা। কথা হচ্ছিল ঝিনাইদহ সরকারী গার্লস স্কুলের শিক্ষক শফিক সেলিম ভাইয়ের সাথে। তিনি কবি, এককালে সাধু ছিলেন। ঝিনাইদহে গিয়ে উনার সঙ্গ অসম্ভব ভালো লেগেছে। শফিক সেলিম ভাইয়েরা ওরফে এলাকার স্যারগণ ঝিনাইদহের পুরাতন জেলখানায় থাকেন। আমিও উনাদের সাথে দুই রাত জেলখানায় ছিলাম। হ্যা হ্যা হ্যা। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই জেলখানা বছর দুয়েক আগে পরিত্যাক্ত হয়েছে এখন এটা স্কুলের বর্ধিতাংশ। সেই সুবাদে এলাকার স্যারগণ জেলখানায়(প্রাচীন) এবং সেই সুবাদে আমিও জেলখানায় বসবাস করলাম। ওখানে থাকা অবস্থায় একটা কবিতা মাথায় এসেছিল, বলি
" এখানে ছাদ নেই,
এখানে নদী নেই
আমি চলে যাব
আমি এবার প্যাভিলিয়নে ফিরে যাব।"
তবে এখানে শহরে আরাপপুর নামে জায়গায় নবগঙ্গা নদীর সাক্ষাত পেলাম। গঙ্গা জীবিত থাকলেও নবগঙ্গা মৃত, এটা যে নদী সেটা মনে করিয়ে দেবার জন্যই বিভিন্ন জায়গায় হয়তো পারাপারের ব্রিজগুলো বানানো হয়েছে।
নজরুল ভাই, অসামান্য মানুষ। জীবনের প্রায় সবটুকুই ব্যায়িত করেছেন রাজনীতিতে। শোষন মুক্তির মন্ত্র এখনও বুকে ধারন করে আছেন। অসংখ্যবার জেল-জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। যে জেলে আমি দু-রাত কাটালাম সেখানেই তিনি প্রায় সাড়ে ৪ বছর জেল খেটেছেন। ৯০ এ "ছাত্রমঞ্চ" ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তিনি। উনার সমসাময়িক অনেক পূর্বতন সহযোদ্ধা গতানুগতিক (লীগ-বি.এন.পি) রাজনীতিতে যুক্ত হয়ে অনেক সুবিধা বাগিয়ে নিয়েছেন, নজরুল ভাইদের মত ব্যতিক্রম খুবই কম। উনার চশমার মোটা ফ্রেমের মধ্যে দিয়ে চোখে যেৌবনের আলোকচ্ছটাই দেখি। এই মানুষটা দ্বারা অসম্ভব অনুপ্রানিত হয়েছি। স্যালুট।

গেৌতম শুভ মানে বাইসাইকেল চোর( বিশিষ্ট রাজনীতি গবেষক), উত্স মানে উত্স অরণ্য, সানি( ব্যাপক ছেলে), রাতুল(শুকনা,চিকনা, চশমা পড়ে), মুন্না(তার একটা সাইকেল আছে), রুদ্র(সম্ভাব্য ডাক্তার), সবুজ(নো কমেন্ট) ওরা সবাই মুক্তিযুদ্ধের নতুন যুগের সারথী। ঝিনাইদহের গণজাগরণ মঞ্চের সংগঠক, স্লোগানার, ব্যাবস্থাপক।
ওরা ৮ জন সময়ের লড়াকু সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নতুন কুড়ি, নতুন সদস্য। ওদের সঙ্গ খুবই আনন্দদায়ক ছিল। নতুনেরাই তো প্রেরনা।
আজাদ রেস্ট হাউজ, জেলখানা, পায়রা চত্বর, সুইট মোড়, হিমু মঈন ভাই, বাপ্পি দা, নবগঙ্গা, মিয়ার দালান সব সবকিছু আর সবাইকে খুবই মিস করব।

আমাদের পূর্বতনদের রক্তের রিন যে আমাদের শোধ করতেই হবে, শিক্ষা-সংস্কৃতি ও মানবিকতার নতুন নির্মান আমরা করবোই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×