somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকজন "অশিক্ষিত!!" জিনিয়াসদের কথা বলতে চাই

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমদের দেশটা ভারী আনন্দময় জায়গা, মানুষগুলান অদ্ভুৎ আর নানান কিসিমের। কত যে আইডিয়া তাহাদের মাথায়। এক বাক্যে বলতে গেলে বেশুমার।গত কিছুদিনে এমন কিছু লোকের সঙ্গে পরিচয় ঘটলো যাদের আমাদের শিক্ষিতদের ন্যায় একাডেমিক জ্ঞান অতি নগণ্য।কিন্তু তারা যা করতে পারেন আমাদের ভাবতে কষ্ট হবে।
মোহাম্মদ রাসেল ক্লাস এইট অবধি পড়েছেন, ছোটবেলা থেকে বিদ্যুৎচালিত জিনিসপত্রের প্রতি তার বিপুল আকর্ষন। একই কারনে আর ক্লাসে পাস করা হয়ে ওঠেনি। ফলে বাসার বিরাগভাজন ছোটবেলা থেকেই, নিবাস রাজারবাগ।
এই রাসেলের কাছে একখান কাজ আসে, একটা বড় বাড়িকে টোটাল সিকিউরিটি এলার্মের আওতাধীনে আনার।বাড়িটা বৃহদায়তন হওয়াতেই কাজটা সাধারণ ভাবে ব্যায়বহুল হয়ে পড়তো। কিন্তু রাসেল ভেবেছেন অন্যভাবে, সে তার এলাকার বুয়েট পড়ুয়া বন্ধুর কাজ থেকে জানতে গেছেন মানুষের শরীরে কি পরিমান বিদ্যুৎ উৎপন্ন হয়। উত্তেজিত হলে কতটুকু হয়। ব্যাস।
তার আর কোন সহায়তা দরকার হয়নি রাসেলের, মোবাইল যে ডিভাইসের মাধ্যমে ভাইব্রেট করে এরকম কয়েকটি ডিভাইস ব্যাবহার করে সে সিকিউরিটি নিশ্চিত করেছেন একেবারে অকল্পনীয় কম খরচে।শেষ দেখার সময় দেখেছি সে নরসিংদীর এক গ্রামে কিভাবে কম খরচে সৌর বিদ্যুৎ আর টাটা স্কাই সংযোগ দেয়া যায় তার ছক আটিতেছেন।
এই লোক প্রেম করিয়া বিবাহকরণের অপরাধে বাসা থেকে বহিস্কৃত হইয়া আলাদা ঘর পাতিয়াছেন। অদ্ভুৎ, আমাদের সমাজের কাঠামোগত সব বিষয়ই যেন তার সাথে আজীবনের যু্দ্ধে নামিয়াছে।
নুর মোহাম্মদ, তাকে লোকে আবডালে বকলম নুরমোহম্মদ বলে ডাকে। ছোটবেলা থেকে নির্মানশ্রমিকের কাজ করত। তার একাডেমিক শিক্ষাহীনতা তাকে ইন্জিনিয়ারিং এর জটিল হিসাব নিকেশ করতে কোন বাধাই তৈরী করতে পারেনি।তার অসম্ভব শেখার প্রবনতা তাকে প্রতিষ্ঠানটির প্রধানের নজরে নিয়ে আসে। দেশের প্রতিষ্ঠিত একটি নির্মান প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তিনি অনেক পাস দেয়া লোকের ডিজাইন ঠিক করে দিয়েছেন, ভুল ধরিয়ে দিয়েছেন। শিক্ষা তো আসলে এমনই হওয়ার কথা, মুখস্থ করা নম্বর তোলা বাণিজ্যিক শিক্ষা আদতেই একখান পন্য হয়ে গেছে।
আমি যখন ৯ ক্লাসে পড়ি আমার একজন ছোটভাই সানোয়ার ওরফে চোরা সানোয়ার ছিল ৬ ক্লাসে পড়ত।সে সেই বয়েসেই ঘড়ি ঠিক করতে পারত, অবাক হতাম।ওর সব যন্ত্রপাতি বাসার জিনিস চুরি করে বিক্রয়ের মাধ্যমে কিংবা সরাসরি চুরি করে সংগৃহিত হত। একবার তার সাথে একস্থানে গিয়ে আমি ব্যাপক কট এর সম্মুখীন হয়েছিলাম।যাই হোক,১০ ক্লাসে থাক অবস্থায় বিরাট পরিশ্রম করে বিদ্যুতে চার্জ নেয়া একখান ছোট গাড়ি বানিয়েছিল সে। আমরা বিপুল বিনুদিত হয়েছিলাম । তার পড়ালেখার দুরবস্থার দরুন এস.এস.সি পাস করতে গিয়েও হয়নি।শেষ খবর এই ছেলে মেকানিকে পরিনত হয়েছে অথচ তার বিপুল সম্ভাবনা ছিল।
এই প্রতিভাগুলো কাজে লাগাতে পারছি না আমরা।যতদিন না আমাদের শিক্ষা প্রদানের পদ্ধতি না বদলাচ্ছে ততদিন আমাদের বিপদ আছে।কথায় কথায় পরীক্ষা, ছাত্রের ভাল লাগা না লাগার মূল্যহীনতা, ‌১ম ও শেষ হবার কায়দা কানুন, এগুলো বদলাতে লাগবে।৬২ এর শিক্ষা আন্দোলনকে এজন্যই আমাদের স্মরণ করতে হবে, পদ্ধতিটা বদলানোর নিরন্তর লড়াইটা চালাতে হবেই নইলে বিপদ আছে আমরা পারবো না।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×