কাঠ ফাটা দুপুরে সন্ধ্যা তারায়
আমার স্বপ্নগুলো নিরবে ঝরে যায়
ঝিরঝিরে বাতাসে শুকনো পাতার মত
ভেজানো স্বপ্নগুলো একে একে ঝরে যায়
রাত জাগা জোনাকি স্বপ্ন বুনে কী
নেতানো স্বপ্নগুলো কয়াশায় ধুয়ে খাই
হার কাঁপা শীতে উদোম শরীরে
ভেঙ্গে পড়া স্বপ্নগুলো লাগাতার চিবাই
স্বপ্নহীন মনে একাকী বনে সন্নাসী বেড়াই
শূন্য হৃদয়ে একাকী সাগরে ভেলা সাজাই
কাঠ ফাটা দুপুরে সন্ধ্যা তারায়
তিন চোখের শকুনী আমার স্বপ্নগুলো খেয়ে যায়
আমার স্বপ্নগুলো শকুনী খেয়ে যায়
নিঃস্ব যাযাবর ধু ধু বালুচর স্বপ্ন খুড়ায়।
৬.২২ সকাল/ ২৫.০১.১৫/ ২৩৫, শরজ হল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





