১.
প্রগতিশীল ফ্রেমে আবদ্ধ জানু
গলায় চৌদ্দগিটের পেঁচানো রশ্মি
কন্ঠে এঁটে দেয়া রাষ্ট্রীয় কুলুপ
সাজানো খাঁচায় বন্দি প্রিয়তমার চুমু
তীর বিদ্ধ সবুজহাসি
রক্ত ছাড়া কোন খাদ্য নেই
অবশিষ্ট রক্তাংশ চেটেপুটে খায় ধূর্তশেয়াল
আঙিনায় ধ্যানমগ্ন শিকারি শকুন।
২.
অস্ত্র, অত্যাচারের লাইসেন্স তোমার
আমার দুহাতে হাত কড়া, পায়ে বেড়ি
আমার গলায় পেঁচানো ফাঁসের দড়ি
কন্ঠে, তোমার এঁটে দেয়া কুলুপ
তোমার সাজানো খাঁচায় বন্দি আমার আত্মা, দেহ
আমি তীরবিদ্ধ ডানা ঝাপটানো পাখি, ঘুঘু
আমার রক্তই এখন আমার খাদ্য
তীরবিদ্ধ ক্ষত স্থানের রক্ত চুষে খাই
আমি, আমিই আমার শিকারী শকুন।
২০১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


