মূহুর্তেই বদলে গেলো আকাশের রঙ
সোনালি আগুনে বদলে গেলো সবুজ গাঁ
মানুষের গায়ের রঙ বদলে হলো নীল
নীল আবরণে ঢেকে গেলো মানুষের তামাটে শরীর
পরক্ষণেই বদলে গেলো পৃথিবী, শাদা মেঘ
কিছুটা আকাশ পুড়ে গেলো
খইয়ের মতো ছিটকে পড়লো সমস্ত তারা
আগ্নেয়গিরির মতো জ্বলে উঠলো চারকোণা মাঠ
গিরিখাতে পোড়া আগুনে মহামূল্যবান রতœ
জ্বলন্ত আগুনে জ্বল্জ্বল্ করছে এক টুকরা নারী
আমি নিবিড় ইবাদতে বসে আছি এক আজন্ম গোলাম
জান্নাতুল ফেরদাউসের বদলে চাই তোমার মন
কোটি বছরের ইবাদতের বদলে এক টুকরা চুম্বন
নিবিষ্ট গোলামের প্রার্থনা কবুল করো নারীÑ
আমার শেষ ঈশ্বর
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


