আমি আমার দেশের মানুষকে একটি আনিবার্য বিপ্লবের কথা বলছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি আমার দেশের মানুষকে একটি আনিবার্য বিপ্লবের কথা বলছি। যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পরবে শয়তানের লেবাস। যে বিপ্লব সাধিত হলে উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায়না কোনো ক্ষুধাতুর বনী আদম। হ্যা আমি জানি আমার সামনে এখন শুধুই আন্ধকার , আর এও জানি আন্ধকার যত ঘণীভূত হয় ততোই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কালো আন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়। একটি আবাধ্য সমাজ মানেই সামনে নূহ(সঃ) এর প্লাবন, আনাগত ধ্বংস আর একটি নতুন সভ্যতার আমূল উদ্ভোধন। যতোক্ষন আমার দেহে প্রান আছে ততোক্ষন আমি বিপ্লবের চাষ করতে বলছি। যে বিপ্লবের চাষ করলে নীল নদের আহার্য হয় আবাধ্য ফেরাউন, চুরমার হয়ে যায় রোম ও পারস্যের বিশাল সালতানাতের দাম্ভিক চূড়া,ব্যর্থ হয়ে যায় কারুনের ধন , কল্পিত স্বর্গ দ্বারে হুমড়ি খেয়ে পড়ে থাকে আবাধ্য সাদ্দাদের দশটি আঙ্গুল। আর কারাগারে কয়েদী বন্দী ইউসুফ কুদরতের ইশারায় হয়ে যান রাজমুকুট পরিহিত বাদশা কেনান। আমি সকল শোষিত নির্যাতিত জনতাকে সেই আসন্ন বিপ্লবে ঝাপিয়ে পরার উদাত্ত আহবান জানাচ্ছি। যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব, যেখানে ক্লেদাক্ত পাপ সেখানেই বিপ্লব।যেখানে নগ্নতা আর বেহায়াপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব।যেখানে মিথ্যার ফানুস সেখানেই বিপ্লব। বিপ্লব সকল আত্যাচার,জুলুম আর নির্যাতনের বিরুধ্যে। বিপ্লব আন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুধ্যে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি শুধু ক্রমাগত ছুড়ে যেতে চাই শব্দের মিসাঈল। যদি কোনো আল্লাহর বান্দাহর টুটে তাতে আনাহত ঘুম, যদি কোনো আদম সন্তান লাব্বায়েক বলে আকড়ে ধরে আল্লাহর হুকুম। একটি কালো মধ্যরাত পেরিয়ে আজ একবিংশ শতাব্দী ছুটে চলেছে প্রত্যুষের দিকে। সাইবেরিয়ার বরফ খন্ডে মুখ লুকাচ্ছে পাষবতন্ত্র , আদ ও সামূদ জাতির মতো টেক্সাসের ঘোড়া গুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব। ফিলিস্তিন , আফগানিস্তান , বসনিয়া , কাশ্মীর সহ পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পীকারের সামনে দাঁড়িয়ে গেছে এ যুগের মুয়াজ্জিন। আকাশ-বাতাশ প্রকম্পিত করে এখন ই আযান হবে , সেই আওয়াজের নিচে হারিয়ে যাবে এটম বোম ও কামানের ধ্বনি।গড়িয়ে যাওয়া ওজুর পানিতে ভিজে আকেজো হয়ে পড়বে সবকটি দূরপাল্লার ক্ষেপনাস্ত্র। আবাবিল পাখির ঝাক গিলে খাবে আকাশ ফড়িং। রাজহাস গুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত মাইন। সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেমে যাবে আনবিক ঝড়। আর বেহেস্ত থেকে শহীদেরা বিজয় আভিনন্দন জানানোর জন্য মার্চপাষ্ট করতে করতে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। আমি সেই আনিবার্য বিপ্লবী পতাকা উত্তোলনের উদাত্ত আহবান জানাচ্ছি।void(1);
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।