somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঁচা বাজার এখন রাজার বাজার..

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঁচা বাজারে গেলে মনটা তিন চারশ রকমের খারাপ হয়ে যায়!! আব্বা তরকারির দোকান করে বলে ছোট থেকে তরকারি কেনার অভ্যাস ছিলনা। আব্বার দোকান থেকে তরকারি নিয়ে আসতাম প্রতিদিন। কোনটার কত দাম সেটা হিসেব কষার সময় কিংবা ইচ্ছেও ছিলনা!!

বয়স বাড়ার সাথে সাথে বাইরের পরিবেশে নিজেকে মানানসই করতে কিংবা পড়া লেখার তাগিদে বাইরে থাকতে হয় প্রায় সময়-ই।
তিন বেলা খাওয়ার জন্য বাজার তো লাগবেই! কাঁচা বাজারের সাথে আমার যেহেতু জম্মের পর থেকেই পরিচয় সেহেতু কাঁচা বাজার সম্পর্কে আমার একটা আলাদা টান আছে। কারণ আব্বা তো আমাদের কাঁচা বাজারে দোকান করেই বড় করেছেন। তাই শ্রদ্ধাবোধটাও একটু বেশিই থাকার কথা,আর সেটা আছেও।

কাঁচা বাজারের আলু,পটল,বেগুন,করলা,মরিচ পিঁয়াজ সব কিছুর সাথে আমার ছোট থেকেই পরিচয়। আমার শৈশব কৈশর তো এসবের মধ্যেই কেটেছে! কিন্তু ইদানিং বাজার করতে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়! একশত টাকার একটা নোটের বাজার করতে গিয়ে চোখে পানি আসে!! সব কিছুর আকাশ চুম্বুন দাম শুনে পলিথিনের ব্যাগের অর্ধেকটাই খালি পড়ে রয়।

বাজারে কাঁচা মরিচ লাট সাহেব সাজে,বেগুন ৬০ টাকা,ঢেঁড়স ২০০ টাকা,করলা ৬০ টাকা,আলু ২০ টাকা,পিয়াজ ৬০ টাকা,সিম ১০০ টাকাসহ বাজারে মোটা চালের দামও ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে!!

১০০ টাকার খরচে যখন ব্যাগের তলাই ভর্তি হয়না তখন শের শাহের আমলের কথা মনে পড়ে। ইস !! মাত্র এক টাকায় ৮ মন চাল কিনতে পাওয়া যেত!!
বাজারের যেসব মেসের ছেলে মেয়েরা সকালে ঘুম থেকে চোখ মুছতে মুছতে বাজারে আসে সেসব ছেলে মেয়েদের সাদা রঙ্গের ব্যাগ গুলো বেশিটাই খালি থেকে যায়!!

তার উপর শহরে তো টাটকা জিনিস পাওয়া মুশকিল!! কয়দিনের বাসি তরকারি আর কীটনাশকের আবরণে মোড়ানো এসব খাদ্য আমরা খাচ্ছি সেটাও বলা বাহুল্য!!

৩০০ টাকার দৈনিক রোজগারের মানুষ গুলো সংসারের ৫/৬ জন আহারী পেট গুলোকে হয়ত অতি কষ্টে তিন বেলার জায়গায় দুইবার খাবার তুলে দিচ্ছেন।
এভাবে আর কত দিন চলবে জানিনা তবে আমাদের খাদ্য উৎপাদন যেমন বাড়ানো দরকার তেমনি খাদ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা সেদিকটাও দেখা দরকার..............
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×