
বেকার ছেলেটা আর কত অপেক্ষা
চাকরিটা হয়না বাড়িতে আর সয়না!
বাবা বলে কিরে চাকরিটা পেলি
মায়ে আবার দিয়ে রাখে বউ এর বায়না!
বেকার ছেলেটা চাকরিটা আর হয়না
আর কত অপেক্ষা বয়স আর কমেনা,
জুতো জোড়া নষ্ট মনে নেয় কষ্ট
চাকরি এবার হবে বলে নিজেকে দেয় শান্তনা!!
বেকার ছেলেটা চাকরি কেন হয়না,
কতশত পরীক্ষা,ভাইবায় জিজ্ঞেসা
আছে কোনো অভিজ্ঞতা ?
চাকরি তোমার হবেনা!!
বেকার ছেলেটা চাকরি আর পায়না
মনে অনেক কষ্ট কত বছর নষ্ট!
ছোট থেকে কর্মজীবি তারা আজ কত সুখে
পড়া লেখা করতে গিয়ে সুখের দেখা পায়না!!
বেকার ছেলেটা চাকরিটা কবে হবে তাও সে জানেনা
আর কত পরীক্ষা দিতে হবে দীক্ষা
ত্যাগ আর তিতিক্ষা তবু কেন চাকরিটা হয়না
ভাবে বসে সারাদিন বাবা মা আর কতদিন!!
বেকার ছেলেটা চাকরিটা কেন হয়না
এবার যদি হয় চাকরি মাকে দিবে রঙ্গিন শাড়ি
বাবাক দিবে নতুন জামা
চাকরি তবুও কপালে আর জুটেনা!!
বাড়ির বড় ছেলে হাল ধরবে চাকরি পেলে
চাকরি তো আর হয়না
বয়স যে আর সয়না
আর কত হবে দেরি ধরতে হবে সোনার তরী..
এম এ মোমেন খান।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



