somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে বনে বাঘ নেই সে বনে শেয়ালই রাজা!

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচলিত একটা কথা আছে, যে বনে বাঘ নেই সে বনে শেয়ালই রাজা! কথাটা আমরা অনেকেই জানি,অনেকভাবে অনেককে উদাহরণ স্বরুপ বলেও থাকি।
একবার একটা বিরাট বনে কিছু শেয়াল বিভিন্ন পশু পাখির উপর তান্ডব চালাতে লাগলো,শেয়ালরা অনেক চালাক হয় এটা আমরা জানি।

শেয়ালের গল্প অনেক ছোট বেলা থেকেই আমরা বাপ দাদার কাছে শুনে এসেছি। আসলে এই গল্প শোনার মধ্যেই আমরা শেয়ালদের অনেক চালাক এবং ধ্রুত ভাবি। কারণ আমরা ছোট থেকেই শুনে আসছি শেয়ালরা অনেক চালাক হয়!

এটা শুনে শুনে আমরা মানসিকভাবে অভ্যস্ত হয়ে গেছি যে,শেয়ালরা সত্যিই চালাক! কিন্তু শেয়াল কি আসলেই চালাক ? নাকি আমরা শেয়ালকে গল্পের মধ্যেই চালাক বানাতে বানাতে এখন সেটা শেয়ালের উপমা হয়ে দাড়িয়েছে ?

সে যাইহোক,বনের শেয়ালরা দল বেধে নিরিহ প্রাণীদের উপর নির্যাতন চালাতে লাগলো,নির্যাতনের এক পর্যায়ে শেয়ালরা ঠিক করলো,তাদের আরো জাড়ালো এবং সংগঠিত হতে হবে। সংগঠিত হতে না পারলে তাদের কথা কেউ শুনবেনা এবং তারা বনের নিরিহ প্রাণীদের মধ্যে প্রভাব খাটাতে পারবেনা!!

শেয়ালদের মধ্যে তখন একটা ইউনিটি তৈরি হলো,গরীব নিরিহ প্রাণীদের উপর এবার দলবদ্ধভাবে চালাতে লাগলো নির্যাতন।

এভাবে নির্যাতনের এক পর্যায়ে শেয়ালরা অনেক মুরগি এবং নিরিহ প্রাণীদের খেতে শুরু করলো। বেশ কিছুদিন চলতে থাকলো তাদের কার্যক্রম।তাদের কার্যক্রম দেখে আশপাশের প্রাণীরা ক্ষিপ্ত হলো।

শেয়ালদের অত্যাচার কিভাবে কমানো যায় এবং বন থেকে তাদের কিভাবে বিতারিত করা যায় সেই বুদ্ধি আটতে লাগলো সবাই মিলে। কিন্তু শেয়ালদের দল এতই শক্তিশালী হয়ে উঠেছে যে,তাদেরকে প্রতিহত করা না গেলে সাধারণ প্রাণীদের মেরে শেষ করে দিবে!!

শেয়ালরা যাচে দাওয়াত নিতে থাকলো অন্য প্রাণীদের উপর,যারা দাওয়াত দিতনা তাদের বিরুদ্ধে চলত অ্যাকশন! দলবেধে বিভিন্ন কৌশলে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে ভক্ষণ করার চেষ্টা করত!

একদিন শেয়ালের দল বনের নিরিহ প্রাণীদের মারতে গেল,কিন্তু সেদিন বাঁধলো বিধিবাম! শেয়াল বাবাজিরা বনের ভেতর দেখতে পেল বনের বাকি প্রাণীরা লাঠি শোঠা নিয়ে দাড়িয়ে আছে এক প্রান্তে!!

শেয়ালরা প্রথমে হুংকার দিলেও কোনো কাজে আসলোনা,কারণ বনের জনগণ ক্ষেপলে যা হয় তাই হতে লাগল!!

শেয়ালদের হুংকার উপেক্ষা করে বনের বাকি প্রাণীরা শেয়ালের দলের কাছে ছুটে আসতে থাকলো। এতজনের ছুটে আসা দেখে শেয়ালরা ভয়ে পালাতে শুরু করলো।

কে কোথায় পালালো আর কে কোথায় গেলে সেটা বোঝা গেলনা!!

সুতরাং আমাদের শোনা গল্পে হয়ত আমরা জানি শেয়ালরা অনেক চালাক কিন্তু বাস্তবে সামাজিক চিত্তে এসব শেয়ালের কোনো ভ্যালুই নেই!! কেউ মূল্যায়নও করেনা!!

জাতি সাবধান!!

এম এ মোমেন খান
খানসামা,দিনাজপুর।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×