somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারিগরি শিক্ষা এবং আমাদের কারিগর

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি দেশের মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে একমাত্র উপকরণ হতে পারে কারিগরি শিক্ষা ।কারিগরি শিক্ষা ছাড়া জনশক্তিকে মানব সম্পদে রুপান্তর করা সম্ভব হবে না। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখি তাহলে বিশেষ করে আজকে যারা বিশ্বকে শাসন করছে বা অর্থনৈতিকভাবে এগিয়ে আছে তারা কিন্তু সবাই কারিগরি শিক্ষার দিক থেকে অনেক উন্নত।
যুক্তরাষ্ট্র,জাপান,চীন,রাশিয়া এবং কি প্রতিবেশী দেশ ভারতও তাদের জনশক্তিকে সম্পদে রুপান্তেরের মাধ্যমে বিশ্বে ক্ষমতার দ্বার উম্মোচন করে নিজেদের জানান দিচ্ছে ! অথচ আমাদের দেশে কোটি কোটি জনশক্তি থাকলেও সেটাকে আমরা কাজে লাগাতে পারছি না!! কেন পারছি না এটারও একটা বিষয় আমি লক্ষ করেছি বেশ কিছু প্রতিষ্ঠানের চাল-চিত্র দেখে ! আসুন তাহলে আমার সোনার বাংলার কারিগরি প্রতিষ্ঠান গুলোর কথাই একটু সমালোচনা করি !

জেলা ভিত্তিক যেসব কারিগরি সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোতে প্রতি বছরে কোটি কোটি টাকা খরচ করে সরকার ! একদিকে জনশক্তিকে সম্পদে রুপান্তর করার জন্য কোটি কোটি টাকা খরচ করে অপর দিকে এসব জনশক্তি সম্পদের বদলে লম্পট হয়ে দেশের জনশক্তিকে বিপদের মুখে ফেলে !!
আবার যেসব কারিগরি স্কুল কলেজ আছে সে সেগুলো দৈন্যদশা দেখলে যেমন হাসি পাবে তেমনি কষ্টও লাগবে! বেশির ভাগ স্কুল কলেজ গুলোতে ছাত্র ভর্তি থাকলেও প্রতিষ্ঠানে আসে না! শিক্ষকরা বেতন নিলেও দায়িত্ব পালন করে না!
আমাদের শিক্ষকরাও অবশ্য আমার মনে হয় সুযোগ সন্ধানী ! কারণ তারা সরকারি বেতন পেলে পায়ের উপর পা তুলে খেতে পারলে আর মাস গেলে ব্যাংকের একাউন্টে টাকা জমা হলেই হলো !! শিক্ষকরা জনশক্তিকে সম্পদে রুপান্তর করার দায়িত্ব নিলেও সেই দায়িত্বের টাকা ভোগ বিলাস করে কতজনকে সম্পদ বানাতে পারছে সেটা খুব একটা দৃশ্যমান নয়!

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলোতে তিন মাস/ছয় মাস মেয়াদী কোনো কোর্সে ভর্তি হলে ক্লাস না করেও শুধু পরীক্ষার মাধ্যমে পাস করা যায়!! এমন চিত্র নিজের চোখে অনেক দেখা আছে! আমি আমার দেখা খুব কাছের একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেই এমনটা দেখেছি! বিষয়টা প্রায় সব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলোতেই একই অবস্থা!!
পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হলেও একজনের পরীক্ষা আরেকজন নতুবা একজনের দেখে আরেকজন পরীক্ষা দিচ্ছে! একটা কোর্সে ভর্তি হলে মাসে দুই একবার ক্লাস করে ৫০/১০০ টাকা পিয়নের পকেটে দিলেই কোর্সের উপস্থিতি শতভাগ হচ্ছে ‍ৃ! এদিকে ছাত্ররা সম্পদে রুপান্তরের বিষয়ে কতটা শিখছে সেটার নজরও দেন না শিক্ষকরা!! অনেক শিক্ষক নিজেও তেমন একটা জানেন না। জানবেন কিভাবে,ক্লাস না করে টাকার বিনিময়ে কিংবা লোবিং করে চাকরি নেওয়া শিক্ষকটাও তো এক সময়ের ফাঁকিবাজ ছাত্র ছিলেন!
এসবের ফলে আমাদের জনশক্তিকে সম্পদের বিপরীতে বেশির ভাগ সময় লম্পটে পরিণত করার জন্যই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলো দায়ী থাকছে! আমাদের এত ছোট দেশে এত মানুষ থাকতেও আমরা কর্মহীন! এসবের তদারকি হয় না,হলেও শুধু খাতা কলমেই সীমাবদ্ধ!
আমাদের চিন্তা চেতনা বৃদ্ধির পাশাপাশি যেসব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুলো আছে সেগুলোকে সঠিক ব্যবহারের মাধ্যমে যথাযথভাবে জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ।

সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

আফগান জলেবি

লিখেছেন সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।

যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×