somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রব্বানী রবি
হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

কালো - লাল, কালির সংসার

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোর কি মজা রে, অনেক আরাম আয়েশ থাকিস। আমি তোর পাশে থাকলে ও, আমাকে খুব অত্যাচার করা হয়। মাঝে মাঝে দম ফুঁড়িয়ে যায়, ফেলে দেওয়া হয়, আবার অন্যভাবে অন্যরুপে, অন্য কোন নাম ধরে, তোর পাশে এসে থাকি। এ কথাগুলো বলছিলো, কালো কালি, লাল কালিকে।
এ কথা শুনে হাসতে হাসতে লাল কালি বলছিলো, ঠিক বলেছিস, আমি তোকে প্রায়ই বলি আরাম করতে। চাইলে কলম সমাজের, বর্ণপ্রথা আইনে কিছু টাকা ঘুস দিয়ে, লাল কালি ধারণ কর। অথচ তুই শুনলি ই না। রং এক থাকলে হয়তো, তুই থাকবি অন্য কোন স্যারের বুকপকেটে কিংবা ম্যাডামের ব্যানিটি ব্যাগের নরম ছোঁয়ায়। আরামে...
কালো কালি, ভেবে চিন্তে বললো, তুই হয়তো থাকিস আরামে আর আমি কষ্টে। কিন্তুু কি জানিস, "আমি ঘুরি বিভিন্ন স্যার, ম্যাডাম কিংবা বিভিন্ন পেশার মানুষের সাথে, কত কি যে জানা হয় আমার। আমাকে কত উপন্যাস, কত লেখার খাতায় ব্যবহার করা হয়েছে, কতো রোমাঞ্চ কত দুঃখ লিখা হয় আমাকে দিয়ে, এক কথায় তা ভাবা যায় না। আমি যদি জড় পদার্থ না হতাম, হয়তো এক সময় রোমাঞ্চ পড়ে ভালোবাসতাম, ম্যাটাডোরের সেই গোলাপি রং এর মেয়েটাকে। আবার, দুঃখ যখন লিখে আমাকে দিয়ে, তখন কেঁদে ভাসাইতাম, আর সৃষ্টি করতাম, কালির মহাসাগর।
থাম, থাম, আর বকিস না ! আমাকে দিয়া নির্ধারণ হয় পাশ, ফেল । দেশের সর্বোচ্চ বিদ্যার শিক্ষার্থীদের পরিমাপ করা হয় আমার কলমের আগায়
ঠিকহলে একশ না হলে জিরো
তবে কি জানিস, আমার না তোকে খুব মিস হয়। সারাদিন বুক পকেট কিংবা কলমদানিতে পড়ে থাকি। আর দেখি, তুই লিখেই যাচ্ছিস, লিখেই যাচ্ছিস..
কথা শেষ হওয়ার আগেই, কালো কালি রুপসা নামের একটি মেয়ের চিঠিতে ডুবে গেলো, আর লাল কালির দীর্ঘশ্বাস...
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×