somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রব্বানী রবি
হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

ড্রাইবার যখন লিজেন্ড

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক ঘটনা আছে, প্রতিকুলতার কারণে, আমাদের, বন্দরে ভীড়ে না। এমন অনেক মানুষ আছে, তারা যে, কতো ভালোবাসার পাত্র, তা তারা নিজে ও জানে না।
চট্টগ্রামে অবস্থিত "আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় " বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয়। মনোমুগ্ধকর প্রকৃতি, পাহাড়, প্রাকৃতিক লেক, সমুদ্র, কেউ নেই এই ভার্সিটির.!
প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর এ ক্যাম্পাস চট্টগ্রাম থেকে ২২ কি.মি দূরে কুমিরায় অবস্থিত।
৫ টি হল এবং নবনির্মিত ২টি হল থাকা স্বত্ত্বেও এতো শিক্ষার্থীকে হলে জায়গা দেওয়া সম্ভব হয় না।
তাই কিছু শিক্ষার্থীকে শহরে নিজের পরিবার বা মেসে থাকতে হয়। এ কিছু শিক্ষার্থীর পরিমাণটা ও ভয়াবহ। আমি একদিন, ক্যাম্পাসের "হতাশার চত্ত্বর " সংলগ্ন মন্নান ভাইয়ের দোকানের সামনের রেললাইনে বসে বাস কয়টি বের হয় সেটি গুণছিলাম।
স্যারদের বাসসহ বাসের সংখ্যা ছিলো ৩৮ !
এতগুলো বাসকে নিয়ন্ত্রন করা এবং কোন বাস কোথায় যাবে, সেটা নির্ধারণ করা ছিলো, একধরনের মানসিক দক্ষতার বিষয়। আমাদের বাসগুলা ক্যাম্পাস থেকে মিররশরাই এবং শহরের চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ হয়ে বন্দর পর্যন্ত যায়।
এরকম মানসিক দক্ষতার বিষয় খুব দক্ষতার সাথে করতেন ষ্টাফ বাসের একজন ড্রাইবার, ইকবাল ভাই
ছাত্রদের সাথে, তার পরিচয়টা বন্ধুর চেয়ে বেশী হয়ে গিয়েছিলো। ক্লাস শেষ হলেই, ছেলেরা ইকবাল ভাইকে তলব করতো, গন্তব্যের বাস কোনটি তা জানার জন্য
মাঝে মাঝে, বাস অথরিটি, বাস সংখ্যা কমিয়ে দিতো। ছেলেরা তখন, আন্দোলনে নেমে যেতো। এ ইকবাল ভাই, কেমনে কেমনে যেনো বাস ম্যানেজ করে ফেলতো
ইকবাল ভাই কথায় কথায় গালি দিতো। আর এ গালি শুনে ছাত্ররা, বেশ উপভোগ করতো।
কিছুদিন আগে কোন একজন ছেলে জেনে ফেললো, ইকবাল ভাইকে "আন্তজার্তিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের " ফিমেল ক্যাম্পাস, যা বহদ্দারহাটে অবস্থিত, সেখানে বদলি করা হল..
সে ছেলেটি গ্রুপে স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে সবাই ক্ষোভে ফেটে পড়লো। সবাই ইকবাল ভাইকে নিয়ে তাদের স্মৃতি শেয়ার করতে লাগলো নিজেদের ওয়াল এবং গ্রুপে..
ঠিক তার ২ দিন পরই, হয়ে গেলো ভার্সিটিতে আন্দোলন.. ইকবাল ভাই কে মেইল ক্যাম্পাসে ফিরিয়ে আনার আন্দোলন..
একজন মানুষ কতো প্রিয় হলে তাকে নিয়ে, আন্ডার গ্রাজুয়েট ছেলেরা আন্দোলন করকে পারে.. !
মানুষ যেমনি হোক, হোক সে ড্রাইভার, ব্যবহার এবং নিজ কাজে সফলতা, ইকবাল ভাইয়ের মতো মানুষদের করে দেয় মহান...
ফেসবুকের ঝড়ো স্ট্যাটাস এবং আন্দোলন, ইকবাল ভাইকে, মেইল ক্যাম্পাসে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় বাস অথরিটি..
জয় হোক ভালোবাসার, জয় হোক আমাদের লিজেন্ড ইকবাল ভাইয়ের..
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×