সিরিয়া ইস্যুতে আমাদের ফেসবুক সয়লাভ। প্রোফাইল পিকচার চেইন্জ হচ্ছে, হরেক রকম স্ট্যাটাস আসছে। আবার কেউ বিষয়টা জানেও না কেনো কেনো, প্রোফাইল পিক চেইন্জ করছি! ভাবটা এমন যেনো সবাই করছে, আমিও করি। আচ্ছা এতে কি কোন লাভ হচ্ছে?
প্রশ্নপত্র ফাঁস এটা এখন ছেলেরা ঘোষণা দিয়েই করে। আমি যখন ২০১০ সালে S.S.C এক্সামের প্রি-টেস্ট এক্সাম দি, ইসলাম শিক্ষার পুরা ৪০ টা নৈব্যত্তিকের প্রশ্ন পেয়ে যাই। স্যার যেনো বুঝতে না পারে তাই ইচ্ছা করে ২টা নৈব্যত্তিক ভুল করি।এক্সাম থেকে বের হবার পর,মনটা যেনো কেমন করতে লাগলো! যে বন্ধুর থেকে পেলাম সে পেয়েছে সে যে কোচিং এ পড়তো সেই কোচিং থেকে। আমরা এই প্রশ্ন ফাঁসের ব্যবস্থা নি না, প্রতিবছর শুধু চেইন্জ করি আমাদের শিক্ষাব্যবস্থা। অথচ, আমাদের বড় বড় শিক্ষাবিদরা বসে আছে, সমাধান নিয়ে। আমরা কি দাম দিচ্ছি তাদের?ফেসবুকে চিৎকার করে লাভ হচ্ছে কোনো?
প্রথম বিষয়টা মানবতার, আবেগ ঢেলে আমরা পিক শেয়ার করছি, স্ট্যাটাস দিচ্ছি। আমেরিকা আর রাশিয়া আপনার অথবা আমার এই প্রতিবাদের কোনো উত্তর দিবে? দিবে না..
ধরেন,আপনার মুখ সম্পূর্ণ আগুণে পুড়ে গেছে, ভয়াবহ হয়ে গেছে আপনার চেহারা, কেউ চিনছে না আপনাকে দেখে। আপনার বন্ধুরা আপনার এই অবস্থার ছবি ছড়িয়ে দিলো ফেসবুকে। একদিন সে তার চেহারা ফিরে পেলো,এবং একদিন তার মুখ পুড়ে যাওয়া পিক দেখলো, কেমন বোধ হবে তার?
সিরিয়ার মানবিক বিষয়ে আমাদের একান্ত কাম্য নিজ নিজ সৃষ্টার কাছে দোয়া করা।
সিরিয়াকে যেমন শেষ করে দিচ্ছে, তেমনি আমাদেরকে মেধাশূণ্য করে দিচ্ছে ধীরে ধীরে। এই বিষয়টা আমরা এখন টের পাচ্ছি না। ঠিক এই প্রজন্মটা যখন দেশকে চালিয়ে নেওয়ার সময় হবে, তখন আমাদের হায় হায় করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
অত্যাচারী একদিন তার কাজের ফল পাবেই। ছোট ছোট শিশুদের চোখের জলের পানির হিসেব একদিন পেতে হবেই। আল্লাহ এর নজির অনেক দিয়েছেন।
বলবো ধ্বংশটা আমাদেরও হচ্ছে। আমাদের জন্য,আমাদের আগাম সমাজে বেঁচে থাকার জন্য কোন তীব্র প্রতিবাদ কি হবে না?
সেই শাহবাগে রাজাকারদের জন্য ঝড় উঠেছিলো,লাখ লাখ মানুষ জমায়েত হয়ে প্রতিবাদ জানিয়েছিলো।
কিন্তুু এই শিক্ষার জন্য আমরা তীব্র কোন প্রতিবাদ দেখি না। দেখি শুধু ভালো ছাত্রগুলোর বিদেশ পাড়ি দেওয়ার তাড়া। পাকিস্তানিরা ৭১এর ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবিদের হত্যা করে, যাতে বাংলাদেশ ঠিক ভাবে দাঁড়াতে না পারে । আর এখন আমরা নিজেরাই নিজেদের ধীরে ধীরে হত্যা করছি।

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



