আপনার বেশ্যাপল্লী খারাপ লাগে,বিকেল ঘণিয়ে সন্ধে নামার প্রাক্কালে বিভিন্ন মোড়ে খদ্দেরদের জন্য তারা দাঁড়িয়ে থাকে,আপনার না পুরা সমাজ তাদের ঘৃণা করে, কই, তাদের উপর তো আপনি কখনো হামলা করেন নি !
একজন মানুষের আদর্শের সাথে আপনার আদর্শ মিলছে না। ধরুন আপনার ভাইয়ের সাথে আপনার আদর্শ মিলছে না, আপনি কি তার উপর হামলা করবেন?
মানুষটা আপনার পছন্দ না হতে পারে, তাই বলে তার উপর হামলা করবেন ! তাও ধর্মের নাম করে ?
এটা কি বর্বরতা নয়? যদি আপনি যদি মনে করেন এটা সঠিক, তাহলে, হয় আপনার মাথা ব্রেনওয়াশড অথবা আপনি ধর্মের বিষয়গুলা ঘুলিয়ে ফেলছেন !
যে মানুষটা দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন, সে মানুষটা আপনার অপছন্দ, আর তাই মেরে দিলেন।! বাহ, বেশ তো।
আপনার আশেপাশে তো অনেক অপছন্দনীয় মানুষ আছে, ঘুষখোর, চাঁদাবাজ, আরো অনেকে। কই কখনো তো শুনলাম না, তাদের উপর হামলা হতে !
আপনিও সুবিধা পাওয়ার জন্য, কখনো ঘুস দিয়ে কাজ সারিয়ে নিচ্ছেন ! আপনার কি আপনাকেই হত্যা করা উচিত না? ভেবে দেখুন তো...

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




